Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ২৭, ২০২২

‘আমাদের সন্তান শীঘ্রই আসছে’, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট আলিয়া দিলেন সুখবর

‘আমাদের সন্তান শীঘ্রই আসছে’, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট আলিয়া দিলেন সুখবর

মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার সকালে ইনস্টাগ্রামে সুখবর দিলেন রণবীর ঘরনি। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী।
আজ সকালে ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করেন আলিয়া। একটিতে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন আলিয়া। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ ‘গঙ্গুবাঈ’-এর । ফ্রেমে রয়েছেন রণবীরও। তাঁর উৎসুক চোখও নিবদ্ধ মনিটরে। যেন একসঙ্গে স্বপ্ন বুনছেন যুগলে।

গত শুক্রবারই ‘সমশেরা’-র ঝলক মুক্তির অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর। সেখানে এক সাক্ষাৎকারে দাম্পত্য নিয়ে অকপটে ধরা দেন ঋষি-তনয়। সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরে দাম্পত্যের গল্প শুনতে চাইলে নিরাশ করেননি রণবীর। হাসতে হাসতেই বলেন, ‘আগে সিনেমার সংলাপের সঙ্গে তাল মিলিয়ে বলতাম, জীবনটা কেবল ডাল-ভাতে চলে নাকি? হাক্কা চাউমিন, পাওভাজি, টেংরি কাবাব— সবই তো লাগে। কিন্তু এখন বলব, একটা সময়ের পরে জীবনটা ডাল-ভাতই। ওইটুকুই মুখ্য হয়ে ওঠে। আলিয়া এখন আমার সেই জায়গা নিয়েছে। সে-ই ডাল-ভাত, কখনও তাতে তড়কা, কখনও মশলা, কত কী মিশছে! এ জীবন শান্তির, সুখের। আমার ভাল লাগছে।’

গত ১৪ এপ্রিল, মুম্বইয়ের বান্দ্রায় নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ে সেরেছেন রণবীর আর আলিয়া। খুব ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব এবং দুই পরিবারের ঘেরাটোপে, কড়া পাহারায় বিয়ের অনুষ্ঠান মিটেছে। রিসেপশনের আয়োজনও দেখা যায়নি। চটজলদি বিয়ের সেরেই যে যাঁর কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন ‘রণলিয়া’। মধুচন্দ্রিমাতেও যাননি সদ্যবিবাহিত ‘মিস্টার অ্যান্ড মিসেস কপূর’। তার আড়াই মাসের মাথাতেই জবর খবর দিয়ে ফেললেন রণবীর-ঘরনি!

দ্বিতীয় ছবিটিতে একটি সুখী পরিবারের ইঙ্গিত। সেই ছবিটিতে দেখা গিয়েছে, সিংহের গালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি সিংহী। আর বাবা-মার দিকে তাকিয়ে রয়েছে খুদে ছানা। তবে ছবির ক্যাপশনেই বাজিমাত করেছেন আলিয়া। কারণ, তিনি লিখেছেন, ‘আমাদের সন্তান…. শীঘ্রই আসছে।’

আলিয়া এবং রণবীরের পরিবার যে বাড়তে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ, দুই থেকে তিন হতে চলার মতো সুখবর নিজেই দিয়েছেন তাঁর ঘরনি। আর তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু’জনে। কেউ কেউ আবার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন।

সংসার শুরুর আড়াই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা আলিয়া। একের পর এক সুখবরে আপাতত বি টাউনে খুশির জোয়ার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!