- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ১৬, ২০২২
আসানসোলে জয়ী শত্রুঘ্ন, বালিগঞ্জে বাবুল। কলকাতার মধ্য ও দক্ষিণে গেরুয়া শিবিরে হতাশা। দ্বিতীয় স্থানে সিপিএমের সায়রা । কংগ্রেসের জামানত জব্দ ।
আসানসোল ও বালিগঞ্জ লোকসভা আসনের উপনির্বাচণে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা এবং বাবুল সুপ্রিয় । উচ্ছ্বসিত শত্রুঘ্ন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। তিনি আমাকে জিতিয়েছেন । বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল থেকে ২ লক্ষ ৮০ হাজারের বেশি ভোট পেয়েছেন বিহারী বাবু। বালিগঞ্জে ১৯ হাজার ৯০৫ ভোটে জয়ী হয়েছেন বাবুল ।
সায়রা শাহ হালিম।
টিএমসি পেয়েছে ৫০ হাজার ৭২২, সিপিএম ৩০ হাজর, বিজেপি ১৩ হাজার। বামপন্থীদের সৌভাগ্য বালিগঞ্জের সায়রা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন । পরপর গত কয়েকটি ভোটে দেখা যাচ্ছে বামপন্থীদের উত্থানের গতি শ্লথ হলেও তাদের চূড়ান্ত হতাশা সরছে। পিছু হাঁটছে বিজেপি । ধীরে ধীরে গেরুয়া শিবিরের জায়গা দখল করছে বামপ্রার্থীরা । সায়রা অভিজাত পরিবারের সদস্য। তাঁর শ্বশুড় হাসিম আবদুল হালিম মন্ত্রী থেকে স্পিকারের পদ দীর্ঘদিন সামলেছেন । স্বামী ফোয়াদ হালিম আত্মবিশ্বাসী নেতা । পারিবারিক বাম আদর্শ থেকে কখনও বিচ্যূত হননি।
আসানসোলে বিজেপির প্রার্থী হয়ে পরপর দুবার জিতেছেন বাবুল সুপ্রিয়। মন্ত্রীও হয়েছেন । ঘাসফুলে বাবুলের প্রবেশে বিজেপি গড়ে ব্যাপক ভাঙন । এই ভাঙনকে বাড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন ।
❤ Support Us









