Advertisement
  • টে | ক | স | ই
  • জুন ১১, ২০২২

এক প্যাকেট কন্ডোমের জন্য ব্যয় ৬০ হাজার! তবু দোকানের বাইরে লম্বা লাইন।

আরম্ভ ওয়েব ডেস্ক
এক প্যাকেট কন্ডোমের জন্য ব্যয় ৬০ হাজার! তবু দোকানের বাইরে লম্বা লাইন।

দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় গর্ভপাত অবৈধ। তাই এখানকার নাগরিকদের সদা সতর্ক থাকতে হয়। কোনো কারণে অবাঞ্ছিত প্রেগনেন্সি এসে পড়লে খুবই সমস্যায় পড়েন তাঁরা। যদি কেউ গর্ভপাত করাতে গিয়ে ধরা পড়েন তবে তাঁদের কঠোর শাস্তি, এমন কি কারাগারে বন্দী জীবনও জোটে। তাই স্থানীয়রা, জেলে না গিয়ে টাকা খরচ করে গর্ভনিরোধক কেনাই শ্রেয় মনে করেন। যদিও এই গর্ভনিরোধক কিনতে গিয়ে তাঁদের প্রতি মাসে তাঁদের বেতনের প্রায় অর্ধেকই খরচ হয় কনডোম এবং গর্ভনিরোধক ট্যাবলেট কিনতে। এ দেশে এক প্যাকেট কনডোমের জন্য মানুষ ৬০,০০০ টাকা পর্যন্ত খরচ করে। এখানে গর্ভনিরোধক পদ্ধতির দাম আকাশচুম্বী। মজার ব্যাপার হল, এই এত দাম সত্ত্বেও কনডোম কিনতে দোকানের বাইরে মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। গর্ভনিরোধক ট্যাবলেটের দামও এখানে একইরকম বেশি।

ভেনেজুয়েলার বাজারে স্থানীয় ব্র্যান্ডের গর্ভনিরোধক ট্যাবলেটও পাওয়া যায়, কিন্তু সেগুলো সম্পূর্ণ নিরাপদ নয়। তাই দাম যাই হোক না কেন মানুষ বিদেশী ব্র্যান্ডের গর্ভনিরোধক পিলই কিনতে পছন্দ করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!