Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৭, ২০২২

জম্মুতে একই পরিবারের ৬ সদস্যের রহস্যময় মৃতু । সোফিয়ানে নিহত পন্ডিত !

জম্মুতে একই পরিবারের ৬ সদস্যের রহস্যময় মৃতু । সোফিয়ানে নিহত পন্ডিত !

চিত্র সংগৃহিত

জম্মুর সিদরা এলাকায়, একই পরিবারের ৬ সদস্যকে মৃত অবস্থায়, তাদের বাসভবন থেকে উদ্ধার করেছে পুলিশ । মৃত্যুর কারণ রহস্যময় । এটি হত্যা না আত্মহত্যার ঘটনা, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে ।কাশ্মীরের পরিস্থিতি আশঙ্কা জনক । প্রায়ই জঙ্গি আর রক্ষীবাহিণির সঙ্ঘর্ষে প্রাণ-নাশের ঘটনা ঘটছে । গতকাল সোফিয়ান জেলার আপেল বাগানে একজন কাশ্মীরি পন্ডিতকে হত্যা করেছে জঙ্গিরা । আহত হয়েছেন নিহিত পন্ডিতের ভাই । তাঁর চিকিৎসা চলছে ।

জঙ্গিদের তৎপরতা হঠাৎ বেড়ে ওঠার কারণ কী? বাইরের মদত ? না তাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ? কাশ্মীরি পন্ডিতরাই কেন তাঁদের টার্গেট ? নেপথ্যে কোনও উসকানি কি কাজ করছে ? উপত্যকার রাজনৈতিক দলগুলি প্রায় নিষ্ক্রিয় । ভোট হয়নি । নির্বাচন করার মতো অনুকূল হাওয়া নেই।
৩৭০ ধারা প্রত্যাহার করার মুহূর্তে কেন্দ্র বলেছিল, সন্ত্রাস নিয়ন্ত্রণে আসবে । আসেনি । বিক্ষিপ্ত ঘটনা প্রায়ই ঘটেছে ।

জঙ্গিরা দল-উপদলে ভাগ হয়ে, নাম বদলে হামলা চালাচ্ছে । তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছে কাশ্মীরি পন্ডিতকে হত্যা । পন্ডিতদের অভিযোগ, কেন্দ্র তাদের প্রতিরক্ষা দিতে ব্যর্থ । পাকিস্তানে ক্ষমতা বদলের পর আশা করা হয়েছিল, জঙ্গিদের প্ররোচিত করার পক্রিয়া থেমে যাবে । থামেনি । আমেরিকার প্রতি শাহবাজ সরকারের ঝোঁক বাড়ছে । পাশাপাশি, কাশ্মীরেও জঙ্গি প্রবনতা বিপজ্জনক মোড় নিচ্ছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!