- ভা | ই | রা | ল
- জুন ১৮, ২০২২
দাদা বাঁচান! আর্তনাদ শুনে বাড়ির দরজা ভাঙল পুলিশ।
বাড়ির ভিতর থেকে ভেসে আসছিল আর্তনাদ। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতে দেখা গেল, মানুষ নয়, ডাকছে টিয়াপাখি! বন্ধ বাড়ির ভিতর থেকে ভেসে আসছিল আর্তনাদ। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চোখ কপালে সকলের। মানুষ নয়, সাহায্য চেয়ে আর্তনাদ করছিল বাড়ির পোষা টিয়াপাখি!
কীর্তিমান টিয়া মহাশয়ের সঙ্গে নিজস্বীও নেন পুলিশকর্মীরা ।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ওয়াইল্ড গ্রিন অঞ্চলে। সন্ধ্যা নাগাদ একটি বন্ধ বাড়ির ভিতর থেকে ভেসে আসতে শুরু করে একটি আওয়াজ। ওই বাড়িতে নিজের ছেলের সঙ্গে থাকেন এক বৃদ্ধা। আওয়াজ শুনে আশেপাশের লোকজন ভাবেন, যেন করুণ গলায় সাহায্য চাইছেন তিনি। পাড়া-প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে শেষমেশ খবর দেন, ওয়েস্ট মিডল্যান্ড পুলিশে। পুলিশ এসে তড়িঘড়ি দরজা ভেঙে ঢোকে বাড়ির ভিতরে। কিন্তু গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাড়িতে পুলিশ আসার খবর শুনে ছুটে আসেন বাড়ির মালিকও। তিনি আসতেই উদ্ধার হয় রহস্য। বাড়ির মালিক জানান, তাঁদের পোষ্য কথা-বলা টিয়াপাখিটিই ঘটিয়েছে এমন কাণ্ড।
এমন রহস্যময় পরিস্থিতির এমন হাস্যরসাত্মক পরিণতিতে হাসিতে ফেটে পড়েন সকলেই। কীর্তিমান টিয়া মহাশয়ের সঙ্গে নিজস্বীও নেন পুলিশকর্মীরা। এই গোটা ঘটনাটিই ছবি-সহ টুইটারে প্রকাশ করা হয়েছে প্রশাসন সূত্রে।
❤ Support Us









