- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মার্চ ৩১, ২০২২
দোহার: ২ এবং ৩ এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে রাঢ় বাংলার গানের কর্মশালা।
কালিকাপ্রসাদকে স্মরণ করে অনুষ্ঠানটি আয়োজন করছেন স্ত্রী ঋতচেতা ।
চৈত্রের দাবদাহেও শহর কলকাতায় বসন্তের আমেজ ফিরে আসবে। রাঙামাটির গন্ধ উড়বে । ২ এবং ৩ এপ্রিল— দু’দিন ধরে শিমূল, পলাশের রঙে রঙিন হবে বাইপাসের ধারের এক সবুজে মোড়া প্রাঙ্গণ। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণে ‘দোহার’ আয়োজিত অনুষ্ঠান ‘রাঙা মাটির গান’-এর সৌজন্যে।
২০১৯-এর পর কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্বপ্নের এই কর্মশালা থমকে গিয়েছিল অতিমারির কারণে। আবার তাকে ফিরিয়ে আনতে পেরে তৃপ্ত গায়ক-পত্নী। জানিয়েছেন, ‘মানুষ রতন’কে সাধারণের মনে আরও ছড়িয়ে দিতে এই ধরনের কর্মশালার আরও বেশি প্রয়োজন। ‘দোহার’ সব সময়েই সেই চেষ্টা করবে।
কালিকাপ্রসাদ ভট্টাচার্য থাকলে হয়তো এ ভাবেই গুছিয়ে আয়োজন করতেন। তাঁকে স্মরণ করে ঠিক তাঁর মতো করেই বিশেষ কর্মশালার আয়োজন করতে চলেছে ‘দোহার’। জানিয়েছেন কালিকাপ্রসাদের স্ত্রী ঋতচেতা গোস্বামী ভট্টাচার্য।ঋতচেতা জানিয়েছেন, দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ শনিবার সারাদিন, সন্ধে জুড়ে গান শেখার পালা। পুরুলিয়া থেকে আসছেন সুনীল মাহাতো। তিনি রাঢ় বাংলার গান শেখাবেন অংশগ্রহণকারীদের। রবিবার বিকেলে গুরু এবং শিষ্যের দল পালা করে নিজেদের গান শোনাবেন উপস্থিত দর্শক-শ্রোতাদের। পাশাপাশি থাকবে ‘চলন্ত গীতগোবিন্দ’ নামে খ্যাত অনাথবন্ধু ঘোষের গান।
❤ Support Us








