Advertisement
  • Uncategorized ভা | ই | রা | ল
  • এপ্রিল ১১, ২০২২

পদ্মার রেকর্ডধারী মাছটির ওজন আর দাম কত জানেন?

মৎস্যজীবী গুরুদেব হালদারের জালে এই মাছটি ধরা পড়ে।

আরম্ভ ওয়েব ডেস্ক
পদ্মার রেকর্ডধারী মাছটির ওজন আর দাম কত জানেন?

ছবি : সংগৃহীত । পদ্মা নদী থেকে ধরা পড়া এখনও পর্যন্ত সবচেয়ে বড় সাইজের কাতলা মাছ এটিই।

পদ্মা মানেই মাছের ছড়াছড়ি । ইলিশ তো আছেই, অন্যান্য মাছের জন্যও পদ্মার জুড়ি মেলা ভার। এই তো বেশ কয়েক মাস আগেই ১৮.২ কেজির এক বিশাল দৈত্যাকারকাতলা ধরা পড়েছিল পদ্মায়! এই কাতলার রেকর্ড রয়েছে বাংলাদেশে। পদ্মা নদীর রাজবাড়ির গোয়ালন্দ থেকে এই কাতলাটি ধরা পড়ে। উল্লেখযোগ্য বিষয় হল, পদ্মা নদী থেকে ধরা পড়া এখনও পর্যন্ত সবচেয়ে বড় সাইজের কাতলা মাছ এটিই।

মৎস্যজীবী গুরুদেব হালদারের জালে এই মাছটি ধরা পড়ে । এত বড় সাইজের কাতলা মাছটি ধরা পড়ার পর অবাক হয়ে যান উপস্থিত সকলেই । অতিকার মাছটি নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে নিলাম করতে নিয়ে আসেন মৎস্যজীবীরা। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ চাঁন্দু মোল্লা সেই মাছটি কেনেন। স্থানীয় এক ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার 8০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার 8০০ টাকায় মাছটি কিনে নেন।

সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন ওই মাছ আড়তের মালিক চান্দু। তিনি আশা করছেন প্রতি কেজি কমপক্ষে দেড় হাজার টাকায় বিক্রি করতে পারবেন।
মৎস্যজীবীদের মতে, পদ্মার জলে প্রায়শই বড়োসনো মাছ ধরা পড়ে। তবে এরকম সাইজের কাতলা এই প্রথম। একদিকে বাড়তে থাকা গরম, তার উপর বৃষ্টির দেখা নেই। ফলে নদীর জল অনেকটা কমে গিয়েছে। সেই কারণে বড় রুই, কাতলা, বোয়ালের মতো মাছ আরও বেশি পরিমাণে ধরা পড়ছে।


❤ Support Us
error: Content is protected !!