Advertisement
  • এই মুহূর্তে দিন-দুনিয়া
  • আগস্ট ১৭, ২০২২

মাঝরাতে স্বামীর লাথি । অভিমানে আত্মঘাতী অধ্যাপিকা ।

বাংলাদেশের নাটোরের বাসিন্দা, অধ্যাপিকা খাইরুন নাহারকে মাঝরাতে প্রচন্ড জোরে লাথি মেরে বেরিয়ে যায় তাঁর স্বামী মামুন হোসেন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
মাঝরাতে স্বামীর লাথি । অভিমানে আত্মঘাতী অধ্যাপিকা ।

চিত্র সংগৃহিত

বাংলাদেশের নাটোরের বাসিন্দা, অধ্যাপিকা খাইরুন নাহারকে মাঝরাতে প্রচন্ড জোরে লাথি মেরে বেরিয়ে যায় তাঁর স্বামী মামুন হোসেন । সে কলেজ ছাত্র । ঘটনার কিছুক্ষণ পরেই অভিমানে খাইরুন আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন, সোমবার মামুনকে আদালতে আনা হয় । হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন । মামুন অধ্যাপিকা স্ত্রীকে লাথি মারার অভিযোগ স্বীকার করেছে । বয়স তার ২২ । সে খাইরুনের দ্বিতীয় স্বামী ।

৮ মাস আগে তাদের বিয়ে হয় । প্রেম থেকে পরিণয় । সমাজ ও পরিবার বিয়ে মেনে নেয়নি । দুজনের সম্পর্কেও ফাটল দেখা দেয় । প্রায়ই মনোমালিন্য লেগে থাকত । মামুনের এক লাথিতেই বিয়ে শেষ । জীবণ শেষ অভিমানী, আত্মঘাতী খাইরুনের ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!