- এই মুহূর্তে
- মার্চ ২১, ২০২২
মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী চিনা বিমান, আশঙ্কা শতাধিক যাত্রীর কেউই বেঁচে নেই।
সোমবার দুপুরে দক্ষিণ চিনের গুয়াংঝাউ প্রদেশের দুর্গম এলাকায় মাঝ আকাশে ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। বিমানটি ভেঙে পড়া মাত্র পাহাড়ের জঙ্গলে আগুন ধরে যায়। কিন্তু এই দুর্ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, বিমানের আর কেউই জীবিত নেই।
According to Chinese state television, a China Eastern Airlines plane carrying 133 passengers from Kunming to Guangzhou experienced a "accident" in the Guangxi area on Monday, causing a fire in the mountains. https://t.co/7cwkA4Rfvf
— Imeiva na ni mbichi (@Imeivananimbich) March 21, 2022
জানা গিয়েছে, সোমবার কানমিং থেকে গুয়াংঝাউ আসছিল ৭৩৭ বোয়িং বিমানটি। সেই সময় গুয়াংঝি প্রদেশে আচমকাই একটি পাহাড়ের উপর ভেঙে পড়ে সেটি। তবে দুর্ঘটনার কারণ এখনও অজানা। চিনের প্রশাসনের তরফেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। উদ্ধারকার্য চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে যাত্রীদের বেঁচে থাকার আশা ক্ষীণ। টুইটারে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার কবলে পড়া ৭৩৭ বোয়িং বিমানটি ছয় বছরের পুরনো। এদিন দ্য চায়না ইস্টার্স সংস্থার বিমানটি বেলা ১টা ১০ মিনিট নাগাদ কানমিং থেকে রওনা দিয়েছিল। ৩টে ৫ মিনিট নাগাদ গন্তব্যে পৌঁছনোর কথা ছিল। কিন্তু দুপুর ২টো ২২মিনিটের পর থেকে বিমানটির গতিবিধি আর ট্র্যাক করা যায়নি ।
প্রসঙ্গত, শেষবার ২০১০ সালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল চিনের একটি বিমান। সেখানে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। তবে গত দশকে চিনের বিমানের নিরাপত্তা বিশ্বের মধ্যে অন্যতম সেরা। তার পরেও কীভাবে এই দুর্ঘটনা উত্তর অজানা ।
❤ Support Us







