- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- আগস্ট ১৭, ২০২২
মাথার ওপর খড়্গ, রাশিয়া ছাড়ছেন হাজার হাজার ইহুদি !
রুশ-ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে, এ পর্যন্ত ২০,৫০০ ইহুদি রাশিয়া ছেড়ে ইসরায়াল ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন ।
চিত্র সংগৃহিত
বিবিসি -র খবর । শাস্তির ভয়ে রাশিয়া ছাড়ছেন হাজার হাজার ইহুদি । রুশ-ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে, এ পর্যন্ত ২০,৫০০ ইহুদি রাশিয়া ছেড়ে ইসরায়াল ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন । এ সংখ্যা আরও বাড়তে পারে । মার্চ পর্যন্ত, রাশিয়ায়, ইহুদিদের জনসংখ্যা ছিল ১৬৫,০০০ ।
যুদ্ধের আবহে কমতে শুরু করে। কমিউনিস্ট রাশিয়ার পতনের পর মস্কোতে ইহুদি সম্প্রদায়ের ব্যাপক উন্নয়ন দেখা দেয় । ব্যবসা, শিক্ষা ও অন্যান্য পরিসরে তাঁদের অংশগ্রহণ লক্ষ্যনীয় হয়ে ওঠে । রুশ-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ইহুদিদের সামাজিক উন্নয়নের গতিকে রুদ্ধ করে দেয় । ভয়ের কবলে পড়ে তাঁদের অনেকেই রাশিয়া ছাড়তে শুরু করেন ।
রাশিয়া ছাড়ছেন হাজার হাজার ইহুদি । ইসরাইল এসব ইহুদিকে আশ্রয় দিতে আগ্রহী । এটা তার রাজনৈতিক বাধ্যবাধকতা । রুশ ইহুদিরা ইউক্রেনপন্থী । জেলেনেস্কিও জন্মসূত্রে ইহুদি । পূর্ব-ইউরোপের এদেশে ইহুদিরা খুবই প্রভাবশালী । দেশটির সদরে, রুশ আঘাত পড়তেই স্লোগান উঠেছে, দুনিয়ার ইহুদিরা এক হও !
❤ Support Us








