Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৮, ২০২৫

মুম্বইয়ে ২৪ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত এক মহিলা, আহত ৩৬

আরম্ভ ওয়েব ডেস্ক
মুম্বইয়ে ২৪ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত এক মহিলা, আহত ৩৬

মুম্বইয়ের দহিসারে এক বহুতল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন মহিলার মৃত্যু হয়েছে। প্রায় ৩৬ জন আহত। আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। বিকেল সাড়ে ৪টে নাগাদ উত্তর মুম্বইয়ের দহিসারের শান্তি নগরের নিউ জনক্ল্যায়ান সোসাইটির ২৪ তলা বিল্ডিংয়ে আগুন লেগে যায়। ভবনের বেসমেন্টের ২ মিটার লম্বা একটা কেবিনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিন তার ও বৈদ্যুতিক নালী দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ভবনে অনেকের দম বন্ধ হয়ে যায়। অনেকেই ভীত হয়ে বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে যান। অনেকে আবার নিরাপদ স্থান হিসেবে ভবনের ছাদে চলে যান।

আগুন লাগার খবর পেয়েই ৭টি ইঞ্জিন, জলের ট্যাঙ্কার এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে অসুবিধার সম্মুখীন হতে হয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে ভবনে আটকে পড়া ৩৬ জনকে উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৭ জনকে রোহিত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলার মৃত্য হয়। একজন পুরুষের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে ১০ জনকে নর্দার্ন কেয়ার হাসপাতালে এবং একজনকে প্রগতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাগরিক পরিচালিত শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। দমকলের এক শীর্ষকর্তা সংবাদমাধ্যমকে জানান, ‘‌বিকেল ৪.৩০ মিনিটে ওই বহুতলে আগুন লাগে। এরপর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। সন্ধে ৬.১০ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিন মিটারে শট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।’‌ ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!