Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৬, ২০২৫

সন্দেশখালিতে ফের সিবিআই হানা

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে ফের  সিবিআই হানা

ইডির উপর হামলার ঘটনার তদন্ত ও তথ্য সংগ্রহ করতে শনিবার সন্দেশখালির সরবেড়িয়া এলাকা এলেন সিবিআই–‌র ৪ সদস্যের একটি দল।

রেশন দুর্নীতির মামলার তদন্ত করতে ২০২৪ সালে ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়া এলাকায় তৃণমূল নেতা শেখ শাহাজানের বাড়িতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। অভিযোগ, সেই সময় শেখ শাহাজানের অনুগামীরা ইডির ওপর পরিকল্পিত হামলা চালায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তের ভার পায় সিবিআই। ধরা পড়ার পর শেখ শাহাজান সহ বেশ কয়েকজন সিবিআই হেফাজতে রয়েছে। এদিন আরো বেশ কিছু তথ্য সংগ্রহ করতে সরবেড়িয়া গ্রামে আসেন সিবিআইয়ের আধিকারিকরা। আজ প্রথমে শেখ শাহাজান ঘনিষ্ঠ বেবি মীর, ও হাসানুর মীরের বাড়ি যায় সিবিআই আধিকারিকরা। তাদের বাড়িতে না পেয়ে সিবিআই অফিসারে দলটি শেখ শাহজানের বাড়িতে যায়। শেখ শাহাজানের বাড়ির প্রধান গেটে তালা দেওয়া থাকায় তারা ঢুকতে পারেন নি। কারোর সঙ্গে কথা বলতে পারেনি তদন্তকারী দলটি। শেখ শাহাজানের মেয়ে আজমিরা বিবির বাড়িতেও যায় সিবিআই। সিবিআইকে দেখে শেখ শাহাজানের মেয়ে ও তার পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। অনেক ডাকাডাকির পর তাদের বাড়ির কারও সঙ্গে কথা বলতে না পেরে সিবিআই সোজা চলে যায় তসলিমা বিবির বাড়ি। সেদিনের হামলায় তসলিমা ছিলেন বলে জানা যায়। তার ছবিও দেখানো হয়। তসলিমাকে বেশ কিছুক্ষণ জেরা করে সিবিআই–‌র তদন্তকারী দল। ল্যাপটপে থাকা বেশ কিছু ছবি দেখিয় তাদের পরিচয় জানার চেষ্টা করে সিবিআই। এদিন আরও কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করে সিবিআই। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে তৃণমূল নেতা কর্মীদের ওপর চাপ বাড়ানো এবং এলাকায় আবার অস্থিরতা তৈরি করতে তৎপর হয়েছে হলে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!