Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৯, ২০২৩

মণিপুরে নিরাপত্তারক্ষীদের হাতে গ্রেফতার ৪ বিদ্রোহী, উদ্ধার অস্ত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুরে নিরাপত্তারক্ষীদের হাতে গ্রেফতার ৪ বিদ্রোহী, উদ্ধার অস্ত্র

মণিপুরে সেনা অভিযানে ৪ জঙ্গি গোষ্ঠীর সদস্যকে গ্রেফতার করল নিরাপত্তা কর্মীরা। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, রেভোলিউশনারি পিপলস ফ্রন্ট, ন্যাশন্যাল সোশালিস্টিক কাউন্সিল অফ নাগালিম ইশাক মুইভা, কাংলেইপাক কমিউনিস্ট পার্টির সদস্যরা।

পুলিশের তরফে জানানো হয়েছে,নিরাপত্তাকর্মীদের তল্লাশিতে গ্রেফতার করা হয়েছে এই জঙ্গি গোষ্ঠীর ৪ সদস্যকে। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, থৌবাল এবং কাকচিং জেলায় তল্লাশি চালানোর পর এদের গ্রেফতার করা হয়।

এর পাশাপাশি ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে সেনারা। যার মধ্যে রয়েছে ৬ টি বন্দুক, ৫ টি গুলি, ২ টি বোমাও রয়েছে।সুপ্রিম কোর্টের তরফে মণিপুরের সমস্ত সিবিআইয়ের তত্ববধানে অপরাধমূলক মামলার শুনানীর জন্য মামলাগুলিকে গুয়াহাটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৈতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের তরফে একটি মিছিল বের করাকে কেন্দ্র করে গত ৩ মেয়ে সেই রাজ্যে হিংসার শুরু, তার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, যা এখনও স্বাভাবিক হয়েছে বলে প্রশাসনের তরফে দাবি করা হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!