Advertisement
  • দে । শ
  • মার্চ ১২, ২০২৫

পিটিয়ে খুনে গ্রেপ্তার ৫

আরম্ভ ওয়েব ডেস্ক
পিটিয়ে খুনে গ্রেপ্তার ৫

মন্তেশ্বরের মৌসা গ্রামে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় মন্তেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করল ২ অভিযুক্তকে। ধৃত গিয়াসউদ্দিন শেখ ও আলমগীর শেখ মৌসা গ্রামেরই বাসিন্দা। ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। এই নিয়ে ওই খুনের ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গত ৩ জানুয়ারি বিকালে প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে বিবাদের জেরে মন্তেশ্বরের মৌসা গ্রামের যুবক হাসিবুল শেখকে (২৭) নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে গ্রামেরই কয়েকজনের বিরুদ্ধে। মৃতের পরিবার জানায়, বাড়ির একটি জায়গাকে কেন্দ্র করে প্রতিবেশী ও আত্মীয় আক্কেল শেখের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের একটি বিবাদ চলছিল। ঘটনার দিন বিকালে দুই পরিবারের বাচ্ছাদের মধ্যে অশান্তি হয়। সেই সূত্র ধরেই হাসিবুলের উপর বাঁশ, লাঠি নিয়ে আক্কেল শেখ ও তার পরিবারের বেশ কয়েকজন চড়াও হয় বলে। মারের চোটে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত আক্কেল শেখ ও তার ছেলে শরিফুল শেখকে গ্রেপ্তার করে। পরে মহিবুল শেখ নামের আরও একজনকে গ্রেপ্তার করলেও বাকিরা অধরা ছিল। পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে স্থানীয় ধেনুয়া গ্রামের মোড় থেকে আলমগীর ও গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!