Advertisement
  • এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • আগস্ট ১৮, ২০২২

মারাত্মক অভিযোগ, ভুয়ো খবর ছড়িয়ে বিদ্বেষে ইন্ধন। আট ইউটিউব এবং একটি ফেসবুক অক্যাউন্ট নিষিদ্ধ করল ভারত।

যে আটটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে এই অভিযোগ, সেগুলোর   গ্রাহক সংখ্যা  প্রায় ৮৬ লক্ষ। ভিডিয়োগুলো ১১৪ কোটি বার দেখা হয়েছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
মারাত্মক অভিযোগ, ভুয়ো খবর ছড়িয়ে বিদ্বেষে ইন্ধন। আট ইউটিউব এবং একটি ফেসবুক অক্যাউন্ট নিষিদ্ধ করল ভারত।

৮টি ইউটিউব আর একটি ফেসবুককে ভুয়ো ও ভারত বিরোধী খবর ছড়ানোর অভিযোগে ব্লক করে দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ইউটিউব চ্যানেল গুলোর মধ্যে একটি পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত। বাকিগুলো ভারতীয়।

বৃহস্পতিবার, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এসব চ্যানেল ও ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরা ভুয়ো খবর আর ভারত বিরোধী ঘৃণা ছড়াচ্ছিল।যে আটটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে এই অভিযোগ, সেগুলোর   গ্রাহক সংখ্যা  প্রায় ৮৬ লক্ষ। ভিডিয়ো গুলো ১১৪ কোটি বার দেখা হয়েছে। ভারত সরকারের সংশ্লিষ্ট দফতর এদের সম্প্রচারিত খবর বিশ্লেষণ করে দেখেছে, এরা ভুয়ো সংবাদ আর ভারত বিরোধী ঘৃণায় ইন্ধন যোগাচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

নিষিদ্ধ ইউটিউব চ্যানেল ও ফেসবুকের অ্যাকাউন্ট গুলোর মধ্যে, রয়েছে পাকিস্তানের ‘নিউজ কি দুনিয়া’। ভারতের লোকতন্ত্র টিভি, সব কুছ দেখো, আম রাজভি, গৌরবশালী পাওয়ান মিথিলাঞ্চল, সি টপ ফিফথ ও সরকারি আপডেট। যদিও গ্রাহক এবং ভিউয়ার্সদের ভিত্তিতে আলাদা কোনো তালিকা প্রকাশ করেনি তথ্য ও সম্প্রচার মন্ত্রক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!