- দে । শ
- মার্চ ১৫, ২০২৩
গভীর কূপে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, ব্যর্থ উদ্ধারকারীদের ২২ ঘন্টার লড়াই
খেলতে খেলতে উন্মুক্ত গভীর কূপে পড়ে গিয়েছিল আট বছরের শিশু। উদ্ধারকারীদের অক্লান্ত প্রচেষ্টার পর উদ্ধার করা সম্ভব হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ব্যর্থ হল ২২ ঘন্টার দীর্ঘ লড়াই।
মধ্যপ্রদেশের বিদিশার বাসিন্দা দীনেশ আহিরওয়ার আট বছরের সন্তান লোকেশ। মঙ্গলবার স্থানীয় ক্ষেতে খেলাধূলায় ব্যস্ত ছিল । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,খেলতে খেলতে ৬০ ফুট গভীর কূপের কাছে চলে আসে। খেলতে খেলতেই আচমকা কুয়োর মধ্যে পড়ে যায়। খবর পেয়ে ছুটে যায় এলাকার অন্যান্য বাসিন্দারা।থবর দেওয়া হয় স্থানীয় থানায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন তারা । ঘটনা স্থলে এসে পৌঁছোন চিকিৎসক ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরাও।
পুলিশ সূত্রে খবর, প্রায় ৬০ ফুট গভীরে অবস্থান করছিল শিশুটি। তাকে উদ্ধার করতে পাঁচটি গভীর সুড়ঙ্গ খনন করেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। সেই সঙ্গে নৈশ ক্যামেরার ব্যবস্থা করেন শিশুটির অবস্থান নির্ণয়ের জন্য। ডাক্তাররা চেষ্টা করেন খাদ্য ও অক্সিজেন সরবরাহ করার। কিন্তু ২২ ঘন্টার প্রচেষ্টা শেষ পর্যন্ত বিফলে গেল। বাঁচানো গেল না লোকেশকে।
❤ Support Us







