- দে । শ
- জানুয়ারি ১২, ২০২২
আমেরিকায় সন্তানসহ ফিরতে চান আইএস-ছুট মহিলা। উচ্চতম আদালতে আবেদন খারিজ ।
আমেরিকার উচ্চতম ন্যায়ালায় একজন মহিলার দেশে ফেরার আবেদন খারিজ করল। নাম হুদা মুথানা। ১৯৯৪ সালে তাঁর জন্ম হয়েছিল নিউ জার্সিতে। ইয়েমেনের এক কূটনীতিক পরিবারে । বড়ো হয়েছেন অ্যালাবামার বার্মিংহামে । ২০১৪ সালে আই.এস.আই.এল (আই.এস.আই.এস) যোগ দেন । পরে নিজের ভুল বুঝতে পেরে আমেরিকায় ফিরে আসতে চান কিন্তু আমেরিকা রাজি নয় । বিদেশে থাকার সময় তাঁর পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয় ।কূটনীতিকের সন্তান অন্য দেশে জন্ম নিলেও ওই দেশের নাগরিকত্ব পান না। হুদা মুথানার দাবি, ওর জন্মের আগেই ওর বাবার কূটনীতিক দায়িত্বের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। অথএব তাঁর মার্কিন নাগরিকত্ব অর্জনের অধিকার রয়েছে ।
মুথানা আই.এস.আই.এল ছেড়ে আত্মসমর্পণ করে এখন আবার আমেরিকায় ফিরে আসতে চান নিজের সন্তান সহ তখনই প্রতিবন্ধকতা তৈরি হয় এবং মার্কিন আদালত তাঁর আর্জি খারিচ করে দেয়।
❤ Support Us





