Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৪, ২০২৩

মোদি-বিল বৈঠকে সহযোগিতার বার্তা। ভারত নিয়ে আরো বেশি আশাবাদী মাইক্রোসফটের স্থপতি। সৌজন্য সাক্ষাতে আপ্লুত আজিম প্রেমজি

ভবিষ্যৎ ভারত নিয়ে আশাবাদী তথ্য প্রযুক্তির মানবিক মুখ

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদি-বিল বৈঠকে সহযোগিতার বার্তা। ভারত নিয়ে  আরো বেশি আশাবাদী মাইক্রোসফটের স্থপতি। সৌজন্য সাক্ষাতে আপ্লুত  আজিম প্রেমজি

চিত্র : সংবাদ সংস্থা

ভারত সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিল গেটস। বৈঠকের পর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা জানালেন, ভারত সম্পর্কে তিনি আগের থেকে আরো অনেক বেশি আশাবাদী। নিজের ব্লগে তিনি বলেছেন, ভারত সফরের এটাই ছিল অন্যতম সেরা অংশ। পরে  উইপ্রো চেয়ারম্যান রিষাদ প্রেমজি ও  আজিম প্রেমজির সঙ্গেও দেখা করেছেন বিল গেটস।  উইপ্রোর প্রাণপুরুষেরা  বলেছেন, বিলের সঙ্গে কথা বলে তাঁরা আপ্লুত। সাক্ষাতের সে ছবি তাঁরা প্রকাশ করেছেন সামাজিক প্রচার মাধ্যমে। যা দেখে দুজনকে অভিনন্দন জানিয়েছেন নেট নাগরিকরা।

শনিবার মোদি -বিল গেটস দীর্ঘ বৈঠক হয়। সংবাদ সংস্থার খবর, স্বাস্থ্যক্ষেত্রে উদ্ভাবনী কাজ, জলবায়ু পরিবর্তন, আসন্ন জি-২০ শীর্ষ বৈঠক-সহ নানা বিষয়ে মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। নিজের ব্লগে তিনি করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসা করেছেন । লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উদ্ভাবনী দক্ষতার প্রমাণ দিয়েছেন। করোনা অতিমারি পর্বে তাঁর সংস্থা গেটস ফাউন্ডেশন যে সমস্ত টিকা পাঠিয়েছিল তার রক্ষণাবেক্ষণ ও সঠিক ভাবে ব্যবহার করেছে ভারত সরকার। জীবন রক্ষার সরঞ্জাম যেমন তৈরি করেছে, তেমনি তাঁর সরবরাহের ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে । এমনকি, কোউইন অ্যাপের মাধ্যমে টিকা বণ্টন ও টিকাকরণ ব্যবস্থাকেও সদর্থক পদক্ষেপ বলে  উল্লেখ করে বিল  গেটস বলেছেন, ক্ষয়রোগ থেকে শুরু করে নানারকম সংক্রামক ও মারণ ব্যাধির চিকিৎসায় ভারতের অবদান অসামান্য।  অতিমারি কালে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নতির কথা । লকডাউন পর্বে বিকল্প বিনিময় ব্যবস্থা প্রচলিত ছিল। জানিয়েছেন তিনি বহু মানুষ এতে উপকৃত হয়েছে  ।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকে বাদ যায়নি শিক্ষার প্রসঙ্গ। করোনা পর্বে যখন শিক্ষাঙ্গনের দুয়ার বন্ধ, তখন ডিজিটাল মাধ্যমে অনলাইন শিক্ষার ব্যবস্থা চালু রেখে ভারত  ছাত্র-ছাত্রীদের পড়াশোনা অব্যাহত  রেখেছে।   তথ্য প্রযুক্তির  সদর্থক  প্রয়োগসহ দিল্লির  নানা ভূমিকার প্রশ্নহীন প্রশংসা করছেন  বিল  যেভাবে করেছেন, তাতে ভারত খুবই খুশি।  মোদির সঙ্গে বাক্যবিনিময়ে উঠে এসেছিল জলবায়ু পরিবর্তনের বিষয়। বিল গেটস বলেছেন, বহু বছর ধরে আমরা এ বিষয়ে একসঙ্গে  কাজ করছি। মিশন ইনোভেশনে ভারতের  অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।   আশা  করি, আগামীদিনে একসঙ্গে কাজ করব। এ পর্যন্ত  কোনো বিদেশি তথ্য প্রযুক্তির স্থপতিকে মোদি সরকারের এরকম প্রশংসা করতে দেখা যায়নি। বিল এক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম। উইপ্রো এবং বিলের সংস্থা একই সঙ্গে তথ্যপ্রযুক্তির প্রয়োগ শুরু করে। ভারতে  আর ভারতের বাইরে। দুটি সংস্থা এখনও সক্রিয় এবং মোদির  গতিশীলতায় মুগ্ধ।  


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!