- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৬, ২০২৩
ডেঙ্গির প্রকোপ বাড়ছে, উদ্বেগজনক পরিস্থিতি আমডাঙায়। পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য দফতরের ভার্চুয়াল বৈঠক জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে
ডেঙ্গির প্রকোপ ২০২২ এর তুলনায় এই বছর অনেকটাই বেশি বলে সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে। আর তাই ডেঙ্গি নিয়ে রাজ্য সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থার জন্য বুধবার স্বাস্থ্য দফতর জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে।
এদিকে লালবাজার থেকে ডেঙ্গির বিরুদ্ধে সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে সব থানায় চিঠি দিয়ে জানান হয়েছে, থানার সামনে বাজপয়াপ্ত গাড়িতে যাতে জল জমে মশার লার্ভা জন্মাতে না পারে সেদিকে নজর দিতে হবে।
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেছেন, “বাংলাদেশে ডেঙ্গি বাড়ছে, তাই বাংলাদেশ থেকে যাঁরা রাজ্যে আসছেন তাঁদের ডেঙ্গি পরীক্ষার জন্য অভিভাষণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে এ বছর এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০০-বেশি। গত ১২ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে উত্তর চব্বিশ পরগণার আমডাঙার অবস্থা খুব খারাপ। উত্তর ২৪ পরগণার আমডাঙায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই জেলার অবস্থা উদ্বেগ জনক।
কলকাতা পুরসভার তরফে সমস্ত ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতার জন্য পুর কর্মীরা যাচ্ছেন। মশার লার্ভা যাতে জন্মাতে না পারে তার জন্য ভাঙা বালতি, ভাঙা পাত্রে যাতে জল না জমে, সেই দিকে নজর রাখতে বলার পাশাপাশি মশার লার্ভা মারার তরল রাসায়নিক নর্দমায় ছড়িয়ে দিচ্ছে কলকাতা পুরসভার কর্মীরা।
❤ Support Us






