Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ফেব্রুয়ারি ২১, ২০২২

মোস্তাক হোসনকে ‘একুশে সম্মান’

আরম্ভ ওয়েব ডেস্ক
মোস্তাক হোসনকে ‘একুশে সম্মান’

পতাকা গোষ্ঠীর সি এম ডি মোস্তাক হোসেনকে, আজ ‘একুশে সম্মান’ প্রদান করে বিশেষ সম্মান জানাল আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। পার্ক সার্কাস ক্যাম্পাসে। শিক্ষাপ্রসার, সমাজসেবা, শিল্প নির্মাণ—এরকম নানা ক্ষেত্রে মোস্তাক হোসেনের সাফল্য অবদান সমাজকে অনেকটা এগিয়ে দিয়েছে। তাঁর চিন্তাভাবনা কাজের শৃঙ্খলা  আর নৈতিকতা প্রশ্নহীনভাবে অনুকরণযোগ্য । ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত গ্রামীন বাংলায়, প্রান্তিক সমাজের শিক্ষাদীক্ষার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের বুনিয়াদকে মজবুত করতে তাঁর উদারহস্তের অবদান অসামান্য। মহামতি বিদ্যাসাগরের পর, আর কোনও মহৎপ্রাণ গরিবের শিক্ষার জন্য এভাবে ভাবেন নি। শিক্ষা ভাবনার সঙ্গে বাস্তবের সংযোগ তৈরিতেও তাঁর বিত্ত ও চিত্তদান নতুন দিশা তৈরি করেছে। এমন একজন সমাজদরদীকে এবার ‘একুশে সম্মান’ জানিয়ে সামাজিক আবেগ আর দায়বদ্ধতাকে আরও উঁচু করল আলিয়া বিশ্ববিদ্যালয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!