Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৭, ২০২৬

ব্যাডমিন্টনে নয়া ইতিহাস সাত্ত্বিক-চিরাগের, প্রথম ভারতীয় জুটি হিসাবে ‘চিন মাস্টার্স’

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যাডমিন্টনে নয়া ইতিহাস সাত্ত্বিক-চিরাগের, প্রথম ভারতীয় জুটি হিসাবে ‘চিন মাস্টার্স’

ইতিহাস গড়লেন সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘চিন মাস্টার্স খেতাব জিতলেন। সুপার ৭৫০ টুর্নামেন্টের ফাইনালে এই ভারতীয় জুটি খেতাবের দাবিদার চিনের হে জি টিং ও রেন শিয়াং ইউকে তিন গেমের ম্যাচে পরাজিত করে চ্যাম্পিয় হয়েছে। ম্যাচের ফল ১১-২১, ২১-১৩, ২১-১৭। প্রথম ভারতীয় জুটি হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা আয়োজিত ৭৫০ সিরিজে খেতাব জিতলেন সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি। একইসঙ্গে ভারতীয় জুটি টুর্নামেন্টের আগের দুটি ফাইনালে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠলেন।

‘চিন মাস্টার্স’ সাত্ত্বিকও চিরাগের জন্য বরাবরই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। এই ভারতীয় জুটি ২০২৩ এবং ২০২৫ সালে ফাইনালে পৌঁছলেও, দুবারই রানার্সের সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবারও ফাইনালে তাঁরা আয়োজক চিনা জুটির মুখোমুখি হন। কিন্তু চাপের মুখে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এবার তাঁরা শিরোপা জিতে নিলেনচিনের মাটিতে এই জয় ভারতীয় জুটির জন্য অনন্য অর্জন।

যদিও প্রথম খেলাটা একেবারেই ভলো হয়নি বিশ্বের প্রাক্তন একনম্বর জুটি সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠির কাছে। হে জি টিং এবং রেন শিয়াং ইউ প্রথম গেমে সাত্বিক-চিরাগকে তেমন কোনো সুযোগই দেয়নি এবং ২১-১১ ব্যবধানে গেমটি জিতে নেয়। প্রথম গেমে পিছিয়ে পড়ার পর, ভারতীয় জুটি দ্বিতীয় গেমে খেলার মান উন্নত করে। সাত্ত্বিক এবং চিরাগ আরও ভালো সমন্বয় ও বোঝাপড়ার সঙ্গে চিনা জুটির ওপর চাপ সৃষ্টি করেন। দারুণভাবে ম্যাচে ফিরে এসে দ্বিতীয় গেম ২১-১৩ ব্যবধানে জিতে নেন সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি।

নির্ণায়ক তথা তৃতীয় গেম দারুণ জমে ওঠে। হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভারতীয় জুটি গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুচাপ ধরে রেখে তৃতীয় গেম ২১-১৭ ব্যবধানে জিতে নেয়। তৃতীয় গেমটি জেতার মাধ্যমে ভারতীয় জুটি ‘চিনা মাস্টার্স শিরোপাও জয় করে নেয়। ২০২৩ ও ২০২৫ সালের ফাইনালে হারের পর সাত্ত্বিক ও চিরাগ অবশেষে ‘চিনা মাস্টার্স’-এ খরা কাটালেন। সাত্ত্বিক ও চিরাগের চলতি মরশুমে দ্বিতীয় বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয়। এই ভারতীয় জুটি এর আগে সিঙ্গাপুর ওপেন জিতেছিল। এবার আসন্ন এশিয়ান গেমস তাঁদের কাছে বড়ো চ্যালেঞ্জ। চিনের মাটিতে সুপার ৭৫০ শিরোপা জয় সাত্ত্বিক ও চিরাগের আত্মবিশ্বাসকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!