- দে । শ
- জুলাই ৬, ২০২২
মেঘভাঙা বৃষ্টিতে বিপজ্জনক হিমাচলের কুলু। ভেসে গিয়েছে পর্বতারোহীদের তাঁবু । বড় ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন ।
ওয়েদারের খামখেয়ালি পানায় এবার দেশের বিভিন্ন স্থানে একাধিক চিত্রের দেখা মিলছে। কোথাও ভারী বর্ষণে জলের তলায় রাজপথ কোথাও আবার গরমের দাপটে নাজেহাল জনজীবন। বর্ষার আগে থেকেই এবছর বানভাসি অসম। ওপার বাংলার সিলেট। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভূমিধ্বস । চাষের ক্ষেত, থেকে ঘরবাড়ি, খামার সবকিছুই ভেসে গেছে জলের তোড়ে। ব্রক্ষ্ণপুত্রের ভয়ঙ্কর রূপে তটস্থ গ্রামবাসীরা। এরকম পরিস্থিতিতে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের কুলু। বুধবার ভোরে কুলু জেলার আন্নি মহকুমার বুছের পঞ্চায়েতের খাদভি, তারালা এবং সরাট গ্রামে ভয়ঙ্কর বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।
গত কয়েক দিন ধরেই হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। হঠাৎই মেঘভাঙা বৃষ্টির জেরে স্থানীয় নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান দেখা গিয়েছে। প্রবল তোড়ে শহরের মধ্যে জল ঢুকতে শুরু করেছে। কুল্লু জেলার খাড়ভি, তরলা ইত্যাদি এলাকা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত। জলের তোড়ে একাধিক গাড়ির ভেসে যাওয়ার খবর মিলেছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি।
চাষের জমির জলের তলায় চলে যাওয়ায় আপেল এবং অন্যান্য ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, টানা বর্ষণে বেশ কিছু বাড়ির ভিত পর্যন্ত আলগা হয়ে গিয়েছে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধ তৎপরতায় উদ্ধার কাজ করছে। সাহায্যে নেমেছে স্থানীয় প্রশাসন।#WATCH | Himachal Pradesh: Flash flood hits Manikaran valley of Kullu district due to heavy rainfall, dozens of houses and camping sites damaged in Choj village: SP Kullu Gurdev Sharma pic.twitter.com/NQhq8o8JXC
— ANI (@ANI) July 6, 2022
আবহাওয়া সূত্রের খবর আগামী কয়েক দিনও হিমাচল প্রদেশের সমতল এবং পার্বত্য অঞ্চলগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমের রাজ্যগুলিতে । মুম্বাই নগরীতে অতিবৃষ্টিতে জলের তলায় রাজপথ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কঙ্কন, গোয়া, গুজরাত এবং মহারাষ্ট্রের অন্যান্য এলাকায়। ভারী বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এবং ওড়িশাতে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস। কেরল ও কর্নাটকে দুই – এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
বিহারের ভাগলপুরে কোসি নদীতে বাঁধ ভেঙনে নদী পাড়ের মানুষের জনজীবন ব্যাহত।প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী মুম্বই। সোম ও মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। অবিরাম বৃষ্টির প্রভাব পড়েছে মুম্বইয়ের জীবনরেখা বলে পরিচিত লোকাল ট্রেন চলাচলেও। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়। গাড়ির বদলে নৌকা চলছে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায়। জলে ডোবা রাস্তায় চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও। থানেতে জলমগ্ন রাস্তায় চলার সময় গর্তে পড়ে যায় একটি বাইক। আরোহী ছিটকে পড়েন রাস্তায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
বৃষ্টির কারণে লোকাল ট্রেন পরিষেবাতেও প্রভাব পড়েছে। মধ্য রেলের ট্রেনগুলো গড়ে ১০ মিনিট দেরিতে চলছে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি), কল্যাণ, কারজাট, কাসরা, পানভেল স্টেশনে ভিড় বাড়ছে যাত্রীদের।এদিকে জঘন্য প্যাচপ্যাচে গরমে নাজেহাল পশ্চিমবঙ্গের মানুষ৷ স্বস্তি দিয়ে আজ সকালেই ঝমঝম করে বৃষ্টির মুখ দেখল কলকাতাবাসী৷ বিকেলে এবং রাতে এলাকাভিত্তিক ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷এছাড়াও তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে৷ কিন্তু ফিল লাইক তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে৷ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯২ শতাংশ হবে৷
কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি ।
আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি।উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা মাঝারি বৃষ্টি। নিচের দিকের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
মৌসুমী অক্ষরেখা জয়সলমের থেকে কোটা এবং গুনা হয়ে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার উপর দিয়ে ওড়িশার পুরী হয়ে একেবারে বঙ্গোপসাগরের পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও আরও একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর মধ্য আরব সাগর পর্যন্ত।
যে নিম্নচাপ ঝাড়খন্ড এলাকায় তৈরি হয়েছিল সেটি ক্রমশ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে এগিয়ে গেছে। আবহাওয়াবিদরা মনে করছেন আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে।
❤ Support Us









