Advertisement
  • দে । শ
  • জুলাই ১৫, ২০২২

উসকে দিলেন সিংহ বিতর্ক। রুচিশীল পি সি সরকারের কণ্ঠেও কটূধ্বনি!

আরম্ভ ওয়েব ডেস্ক
উসকে দিলেন সিংহ বিতর্ক। রুচিশীল পি সি সরকারের কণ্ঠেও কটূধ্বনি!

জাতীয় প্রতীক অশোকস্তম্ভ ব্রোঞ্জের তৈরি দাঁতাল সিংহ নিয়ে বিতর্কে কি যোগ দিলেন জগৎ বিখ্যাত জাদুকর জুনিয়ার পিসি সরকারও। বৃহস্পতিবার দেশের কোনও এক সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন— ‘শুয়োরের’ মুখে সিংহের সমালোচনা মানায় না। আরম্ভ পিসি সরকারের মন্তব্য খতিয়ে দেখতে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে ফোনে ধরতে পারে নি। পিসি সরকার ভদ্রতা, নম্রতার জন্য সুপরিচিত। তাঁর হাসিতেও অসাধারণ জাদুর মায়া খেলে যায়। সিংহের সঙ্গে তাঁর ব্যক্তিগত বসবাস অনেক দিনের । অশোকস্তম্ভে সিংহের দাঁতাল মূর্তির অবস্থান আর উদ্বোধনকে সমর্থন করে তিনি বললেন, ‘আমি শিল্পীর স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। শিল্প স্বীকৃতির সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা বোকামি। সিংহের চার মুখের মধ্যে একটি যদি আক্রমনাত্মকও হয়ে থাকে আমি তাতে আনন্দিত । সংস্কৃত শ্লোকে রয়েছে, অহিংসা পরমধর্ম। এটা একটি অর্ধেক শ্লোক। পরের অংশ, ধর্ম রক্ষার্থে প্রয়োজন হলে হিংস্র হওয়া উচিত। সিংহ কখনও ফালতু লোকের সঙ্গে ঝগড়া করে না। ওকে আঘাত করলে সে প্রত্যাঘাত করে। রাজনীতির যে সব লোক অশোকস্তম্ভে আক্রমণাত্মক সিংহের প্রতিমূর্তি দেখে সমালোচনা শুরু করেছেন তাঁদের উদ্দেশে বলতে চাই, শুয়োর হয়ে, আই রিপিট, শুয়োর হয়ে সিংহের সমালোচনা করা ঠিক নয়।

স্পেন থেকে উপহার পাওয়া সিংহের ছানা সম্রাটের সঙ্গে জাদুকর।

পিসি সরকার একসময় আফ্রিকান সিংহ পুষতেন । জানালেন, ও গাছে চড়তে পারত । দৌড়ে শিকার করত না। গাছের উপর থেকে দেখত কোন পশু যাচ্ছে, তারপর পছন্দ মতো শিকার ধরত। সিংহটির তিন মাস বয়সে স্পেন থেকে এনেছিলেন পিসি সরকার । তার নাম রেখেছিলেন সম্রাট। বললেন, আমি ওর বিয়ে জন্য পাত্রী খুঁজেছিলাম। দক্ষিণ ভারতে একই প্রজাতির একটি সিংহী খুঁজে পাই । ওদের বিয়ে দিই। ওরা একসঙ্গে বসবাস করে। ওদের একটি সন্তান ছিল। তারও লালন-পালন আমাকে করতে হয়। তারপর বৃদ্ধ বয়সে মারা যায় সে।

নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলনের সময় বামপন্থীদের সমালোচনায় মুখর হয়ে ওঠেন বিশ্ববিখ্যাত জাদুকর । পরে বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। ২০১৪ সালে বারাসত থেকে লোকসভা ভোটে প্রতিদ্বিন্দ্বিতা করে হালে পানি পান নি। বিধাননগরের গত পুরনিগমের ভোটেও বিজেপি হয়ে প্রচার করেছেন । তারপর দীর্ঘদিন নিঃশ্চুপ। এবার সিংহ বিতর্কে যোগ দিয়ে নিজের সজাগ রাজনৈতিক অবস্থান সরাসরি জানিয়ে দিলেন ।

 


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!