- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ২৯, ২০২২
জনগণ হাসছে, ষড়যন্ত্রের গল্প ফাঁদলেন পার্থ
নেত্রীর সংশয়হীন সিদ্ধান্তে দুরকম বার্তা
জোকার ইএসআই হাসপাতালের চত্বরে ঢোকার মুহূর্তে আজ পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। মন্ত্রিত্ব আর দলের যাবতীয় দায়িত্ব থেকে অপসারিত হবার পর এই প্রথম তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন মন্ত্রী। তাঁর নিকটতম বন্ধু অর্পিতা মুখার্জি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত। বলেছেন, তাঁর দুটি বাড়ি থেকে যে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, তা তাঁর নয়। সবই পার্থবাবুর।
গল্প ফাঁদলেও, কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, তা বলেন নি। বলার সুযোগও পান নি। দ্রুত তাঁকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে যান ইডি অফিসারেরা। দুর্নীতির প্রমাণ হাতেনাতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন কুণাল ঘোষ। গতকাল সকালে তিনি দাবি তোলেন, অবিলম্বে পার্থবাবুকে বহিস্কার করতে হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে প্রাক্তণ মন্ত্রীকে অপসাদণের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবং পার্থবাবুর হাতে যে-সব দফতর ছিল, সবই মুখ্যমন্ত্রী আপাতত নিজের হাতে নিয়ে নেন।কিছুক্ষণ পর, তূণমূলের শূঙ্খলা কমিটির বৈঠকে বসে প্রথম সারির নেতূত্ব পার্থ চট্টোপাধ্যায়কে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেন।
স্বাধীন ভারতে দুর্নীতির অভিযে্াগে বাংলার কোনও দাপুটে মন্ত্রীকে বরখাস্ত করার ঘটনা কখনও ঘটেনি। বেআইনি কাজ করে কেউই এখনও পর্যন্ত, কোনও রাজনৈতিক দলকে এভাবে অস্বস্তিতে ফেলেনি। বাম অআমলে, ওয়াকফ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সবে যেতে হয়েছিল মেহবুব জাহেদিকে। কলিমুদ্দিন শামসকে সরিয়ে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু পার্থবাবু যেভাবে বাংলার মাথা হেট করে দিয়েছেন, তা তুলনাহীন। মানুষ তাকে নিয়ে হাসছে। মুখ্যমন্ত্রী যেভাবে দ্রুত তাঁকে সরিয়ে দিলেন, তাতে দুটি বার্তা ছড়িয়ে দেওয়া হল। ব্যক্তি যেই হোন, দুর্নীতির সঙ্গে যুক্তথাকার সপ্রমাণ অভিযোগ পেলে তিনি কঠোরতম ব্যবস্থা নিতে পারেন। দ্বিতীয়ত, দলের নেতাকর্মীদেরও প্রকারন্তরে সতর্ক করে দিলেন নেত্রী।
❤ Support Us






