- এই মুহূর্তে
- এপ্রিল ২৩, ২০২২
১৫০ কেজির বোল মাছ ধরা পড়ল জালে, ১ লাখ ২০ হাজারে বিক্রি করে উচ্ছ্বসিত ধীবর ।
সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে ধরা পড়া ১৫০ কেজি ওজনের বোল মাছ । মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ী মাহবুব খান জানান, শনিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। বিশাল ওজনের এই মাছ দেখতে ভিড় জমান জনতা ।
জেলে রশিদ মাঝি বলেছেন, ‘ঈশ্বরের কূপায় আমার জালে দেড়শ কেজি ওজনের বোল মাছটি ধরা পড়েছে। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে । মাছ বিক্রির টাকা দিয়েই এবছরের ইদে আত্মীয় স্বজন-পরিজনদের নিয়ে খুব আনন্দ করব ।
❤ Support Us






