Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১০, ২০২২

প্রধানমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান জামিনে মুক্ত সঞ্জয়

মোদি জামানায় দুর্নীতি ও সুনীতির কেন এত কুস্তি?

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান জামিনে মুক্ত সঞ্জয়

শিবসেনার নেতা সঞ্জয় রাউত জামিনে মুক্তি পেলেন, তিন মাস পর।অর্থ আত্মসাক্ষাতের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। এর আগে দুবার সঞ্জয়কে তাঁদের অফিসে ডেকে পাঠায় ইডি। প্রভাবশালী শিবসেনা সাংসদ সাড়া দেননি। ১ আগস্ট অভিযোগপত্র হাতে নিয়ে তাঁর বাসভবনে ঝাঁপিয়ে পড়েন ইডির কর্মকর্তারা। গ্রেফতার করা হয় তাঁকে। ২১ অক্টোবর সঞ্জয় আদালতে জামিনের আবেদন পেশ করলে, ইডি ও সঞ্জয়ের বয়ান শুনে আদালত রায়দান স্থগিত রাখে। তিনমাস হাজতবাসের পর আজ জামিন পেলেন সঞ্জয়, বিশেষ আদালতের সিদ্ধান্তে। তাঁর জামিনে প্রবল আনন্দিত শিবসেনার উদ্বব শিবির। উদ্ধব ও সঞ্জয় বারবার অভিযোগ করছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে ইডিকে লাগিয়ে দেওয়া হয়েছে। ইডি এই ধরনের অভিযোগকে আমল দেয়নি। বলা জরুরি, শিবসেনা বিধায়কদের দলবদল এবং উদ্ধব ঠাকরের অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর সঞ্জয়ের নামে অর্থআত্মসাতের অপবাদ ছড়িয়ে পড়ে।

সঞ্জয় দুর্নীতির সঙ্গে কতটা জড়িত, তা বলতে পারে তাঁর দল অথবা তদন্তকারী ইডি। অভিযোগ সঙ্গত না অসঙ্গত; প্রশ্ন উঠতেই পারে।উদ্বব শিবসেনা সরকারের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিষয়টি নিয়ে হৈচৈ হয়নি কেন? প্রভাবশালী সঞ্জয় কি কুলুপ পরিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থার মুখে। দুর্নীতির অভিযোগে উঠেছে বিভিন্ন বিরোধীশাসিত রাজ্যেও। কেন্দ্রীয় শাসকদলের যাঁরা সদস্য, তাঁদের নামে তদন্ত হয় না।কিন্তু কেন্দ্র বিরোধীদের সঙ্গে জড়িত সদস্যদের নামে তদন্ত হচ্ছে, তাঁদের কলঙ্কময় কার্যকলাপ সামনে চলে আসছে। প্রসঙ্গত বলা প্রয়োজন, দুর্নীতিকে ঘিরে ভারতীয় রাজনীতিতে এরকম অসহিষ্ণু পরিস্থিতি ইতিপূর্বে কখনও তৈরি হয়নি। দ্বিতীয়ত রাজনীতি আর দুর্নীতি একে অন্যের সহযোগী, এরকম অবস্থাও দেখা যায়নি। দলবদলুদের পরিসর এতটা প্রশস্থ হওয়ার সুযোগ পায়নি। যতকান্ড মোদি জামানার ভান্ডে। কঠোর পরিশ্রমী, ব্যক্তিজীবনে স্বচ্ছ প্ৰধানমন্ত্রীর আমলে কোথাও দুর্নীতির প্রশ্রয়, কোথাও সুনীতি স্থাপনের নিরলস চেষ্টার কারণ কী? আধিপত্যবাদী শাসনব্যবস্থা গড়ে তেলার ভুল প্রয়াসের পূর্ব লক্ষণ?

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!