Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৮, ২০২৩

কনমেবল মিউজিয়ামে এবার একসারিতে পেলে, মারাদোনার আর মেসি

আরম্ভ ওয়েব ডেস্ক
কনমেবল মিউজিয়ামে এবার একসারিতে পেলে, মারাদোনার আর মেসি

কিংবদন্তি দুই ফুটবলার পেলে এবং দিয়েগো মারাদোনার পাশে স্থান পেতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লিওনেল মেসি। কনমেবল মিউজিয়ামে পেলে এবং মারাদোনার মূর্তি রয়েছে। তাঁদের মূর্তির পাশেই লিওনেল মেসির মূর্তি স্থাপন করা হবে। কনমেবল মিউজিয়ামকে এই মূর্তি প্রদান করছে দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

লাতিন আমেরিকার ফুটবলে মেসির অবদান অনস্বীকার্য। বিশ্ব ফুটবলে তিনি লাতিন আমেরিকাকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেছেন। গত বছর কাতার বিশ্বকাপে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এছাড়া কোপা লিবার্তোদোরেসের ড্রয়ের আগে ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা ট্রফিও পেয়েছিলেন। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার ঘরে কোপা আমেরিকাও এনে দিয়েছিলেন লিওনেল মেসি। তাঁর কৃতিত্বকে স্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নিয়েছে লাতিন আমেরিকা ফুটবল সংস্থা।

এইরকম সম্মান পেয়ে দারুণ খুশি মেসি। তিনি বলেন, “আমরা একটি বিশেষ এবং সুন্দর মুহূর্তে বেঁচে আছি, অনেক ভালোবাসা পাচ্ছি। দক্ষিণ আমেরিকান দলের জন্য আবার বিশ্বকাপ জেতা জরুরি ছিল। আমরা সেটা করতে পেরেছি। আশা করছি ভবিষ্যতে দক্ষিণ আমেরিকার আরও এগিয়ে যাবে।”

গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ শিরোপা জেতার পর বৃহস্পতিবার প্রথম মাঠে নেমেছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুয়েনস আয়ারসে পানামাকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচের শেষ দিকে মেসি একটা গোলও করেছিলেন। স্কালোনির দল মঙ্গলবার কুরাকাওর মুখোমুখি হবে গ্রামীন শহর সান্তিয়াগো দেল এস্তেরোতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!