Advertisement
  • ভা | ই | রা | ল
  • এপ্রিল ২৭, ২০২২

বিচ্ছেদের ভয়ে ইন্ডিয়া-কে বিয়েই করে ফেললেন ইনি!

দু’টিতে বিয়ে সেরে ফেলে এখন নিশ্চিন্ত।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিচ্ছেদের ভয়ে ইন্ডিয়া-কে বিয়েই করে ফেললেন ইনি!

ইংল্যান্ডের এক বছর চল্লিশের মহিলা ডেবোরাহ হজ বিয়ে সারলেন পার্কে । কনের পরণে সুন্দর কোট। আর পাত্র? সোনালি জামা, কালো বো’তে তাকেও মানিয়েছিল বেশ। আসলে পাত্রচি হল তাঁর পোষ্য মার্জার । নাম ইন্ডিয়া। তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিলেন মহিলা। দু’টিতে বিয়ে সেরে ফেলে এখন নিশ্চিন্ত। বাড়িওয়ালা যে আর তা দের আলাদা করতে পারবে না।
গত কয়েক বছরে অনেক যন্ত্রণা পেয়েছেন ডেবোরাহ।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগের বাড়িওয়ালার জন্য দু’টি হাস্কি প্রজাতির কুকুর এবং একটি বিড়ালকে ছেড়ে আসতে হয়েছে। সেই বিচ্ছেদের যন্ত্রণা আজও সামলে উঠতে পারেননি। কিন্তু আর নয়। এখনকার সঙ্গী বিড়ালটিকে তিনি আর হারাতে পারবেন না। তাই একেবারে বিয়েই করে ফেললেন। স্বামী-স্ত্রীকে তো আর আলাদা করতে পারবেন না বাড়িওয়ালা!
ইউরোপীয় দেশগুলিতে বাড়িতে পোষ্য রাখার সমস্যা নতুন নয়। এই নিয়ে বাড়িওয়ালা-ভাড়াটের সমস্যার কথা শোনা যায় প্রায়শই। সেই ‘সমস্যা’র এক অসাধারণ সমাধান বাতলালেন ডেবোরাহ। তাঁর এই সিদ্ধান্তে অনেকে তাঁকে উন্মাদ মনে করেছেন । অনেকে আবার তাঁর ভাবনাকে কুর্নিশও জানিয়েছেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!