Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১০, ২০২৫

ভোটার শনাক্তকরণে গ্রহনযোগ্য আধার, বিহার-এর সিইওকে নির্দেশ নির্বাচন কমিশনের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটার শনাক্তকরণে গ্রহনযোগ্য আধার, বিহার-এর সিইওকে নির্দেশ নির্বাচন কমিশনের

সর্বোচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে যে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময় আধার কার্ডকে ‘১২তম পরিচয়পত্র’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়—যা আধার আইনের ৯ নম্বর ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নির্দেশে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ওই নির্দেশে আরও বলা হয়, “1950 সালের গণপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪) ধারায় ইতিমধ্যেই আধার কার্ডকে একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার নথি হিসেবে গণ্য করা হয়েছে।”

নির্বাচন কমিশন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে আরও নির্দেশ দিয়েছে, এই নির্দেশ যেন প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক, নির্বাচনী আধিকারিক এবং সহকারী নির্বাচনী আধিকারিকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয় এবং তা কঠোরভাবে বাস্তবায়িত হয়।

কমিশন নির্দেশে সাফ জানিয়ে দিয়েছে, “এই নির্দেশের পরিপন্থী কোনও অমান্যতা বা আধার গ্রহণে অস্বীকৃতি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”

নির্বাচন কমিশন জানায়, “এই বিষয়ে কমিশন ইতিমধ্যেই ১৪ আগস্ট ও ২৩ আগস্ট, ২০২৫ তারিখে চিঠির মাধ্যমে সুপ্রিম কোর্টের ১৪ আগস্ট ও ২২ সেপ্টেম্বর, ২০২৫-এর নির্দেশনা জানিয়েছে যাতে আধার কার্ড সংযুক্ত দাবিগুলিকে বাধ্যতামূলকভাবে গ্রহণের কথা বলা হয়েছে।”

এই নির্দেশনার ফলে বিহারে ভোটার তালিকা সংশোধনে আধার কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে আর কোনও সংশয় থাকার কথা নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!