Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ২০, ২০২২

তিন দিন পরেই ত্রিপুরার দুই কেন্দ্রে উপনির্বাচন। আজ প্রচারে গিয়ে আগরতলায় অভিষেকের প্রশ্ন, ত্রিপুরার বেকারত্ব ১৮ শতাংশ।

১৪৫ কোটির স্মার্ট সিটি কোথায়? বৃষ্টি হলেই আগরতলায় গলা পর্যন্ত জল ।

আরম্ভ ওয়েব ডেস্ক
তিন দিন পরেই ত্রিপুরার দুই কেন্দ্রে উপনির্বাচন। আজ প্রচারে গিয়ে আগরতলায় অভিষেকের প্রশ্ন, ত্রিপুরার বেকারত্ব ১৮ শতাংশ।

২৩ জুন ত্রিপুরার দুই কেন্দ্রে উপনির্বাচন। সোমবার নির্বাচনী প্রচারে আগরতলা সফরে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । জয় ছিনিয়ে আনতে সঙ্কল্পবদ্ধ তৃণমূল । এদিন সোমবার দলীয় কর্মীদের উদ্ধুদ্ধ করতে অভিষেক বললেন, জয় আমাদের সুনিশ্চিত। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা বলেছেন, ‘সিপিএমের সন্ত্রাসকে ছাপিয়ে গিয়েছে বিজেপি। সংবাদমাধ্যম তাঁদের আক্রমণের মুখে। বেকারত্বে ত্রিপুরা দেশের এক নম্বর, বেকার বূদ্ধির হার ১৮ শতাংশ। সেখানে বাংলায় বেকারত্ব কমে ৪ শতংশে দাঁড়িয়েছে । স্মার্ট সিটির জন্য ১৪৫কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সেই পরিকল্পিত স্মার্ট সিটি কোথায় ? এক ঘণ্টা বৃষ্টি হলেই আগরতলা গলা জলে ভাসতে থাকে । বিজেপি কেবল প্রতিস্রুতি দিয়ে গেছে, জমতে জমতে ভুয়ো প্রতিশ্রুতি এখন পাহাড়। বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, বন্যা প্রতিরোধের ব্যবস্থা। দলীয় সন্ত্রাস থামেনি। তৃণমূল কর্মীদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে । এরকম পরিস্থিতি নিমূল করতে হবে। এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মাটি কামড়ে লড়াই অব্যাহত রাখতে হবে। এই লড়াই জনগন বনাম বিজেপির। ভোটবাক্সে লড়াইয়ের প্রতিফলন দেখতে চাই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!