- এই মুহূর্তে
- ডিসেম্বর ১৭, ২০২২
মতুয়াগড়ের জনসভা থেকে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রকে খোঁচা অভিষেকের
অভিষেক বন্দোপাধ্যায়: 'সাধারণ নাগরিকদের ভোটেই তো পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তারা যদি অবৈধ হন তাহলে প্রধানমন্ত্রীও অবৈধ
নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে এক হাত নিলেন অভিষেক। শনিবারের রাণাঘাটের মতুয়াগড় জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে এই নিয়ে সুর চড়ালেন রাজ্য রাজনীতির ‘যুবরাজ’।
এদিন তিনি রাণাঘাটের সভায় প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সরব হন। ডায়মণ্ড হারবারের সাংসদ বলেন যে, ২০১৯ সালে একটি আইন পাশ হওয়ার পর তিন বছর কেটে গেলেও সেই আইন কার্যকর করতে পারেনি কেন্দ্র। এর কারণ ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন, সিএএ র নামে মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র। রাণাঘাট,বনগাঁর মানুষকে অপমান করা হচ্ছে বলে তার অভিযোগ। তার আরও সংযোজন, ‘সাধারণ নাগরিকদের ভোটেই তো পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তারা যদি অবৈধ হন তাহলে প্রধানমন্ত্রীও অবৈধ।’
উল্লেখ্য, কিছুদিন আগেই নদীয়ার কৃষ্ণনগর গভর্নমেণ্ট কলেজের মাঠে এসে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনিও নাগরিকত্ব ইস্যুত প্রায় একই ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন। তার বক্তব্যই ছিল নাগরতিকত্ব না থাকলে মতুয়াদের ভোট দানের কোনো যৌক্তিকতাই থাকে না। মতুয়াদের ভোটাধিকার না থাকলে তার নিজের মুখ্যমন্ত্রী হওয়াটাও অসম্ভব । সেই সাথে প্রধানমন্ত্রীর নির্বাচন যে বেআইনী তারও উল্লেখ করেছিলেন মমতা। সেই একই বক্তব্যের সুর আজ অভিষেকের গলায়। রাণাঘাটের মিলন মন্দির সভায় অনুষ্ঠিত আজকের জনসভায় অভিষেককে কর্মী সমর্থকদের সাথে জনসংযোগ করতে দেখা যায়।
❤ Support Us





