Advertisement
  • এই মুহূর্তে
  • মে ৩০, ২০২২

আজ শ্যামনগরে অভিষেক। জনপ্রিয় নেতাকে স্বাগত জানাতে বর্ণময় ২০ ফটক।নিশ্চিদ্র নিরাপত্তা সভাস্থলে ।

অর্জুন পুত্র পবন আবার তৃণমূলে, সহগামী কয়েক হাজার বিজেপি কর্মী।

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ শ্যামনগরে অভিষেক। জনপ্রিয় নেতাকে স্বাগত জানাতে বর্ণময় ২০ ফটক।নিশ্চিদ্র নিরাপত্তা সভাস্থলে ।

পাটকল অধ্যুষিত শ্রমিক এলাকায় আজ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশেই সাংসদ অর্জুন সিং এর ছেলে পবন সি-এর হাতে তৃণমূলের পতাকা দেবেন দলের সর্বোচ্চ তরুণ নেতা। তাঁর জনাসমাবেশকে কেন্দ্র করে শ্যামনগরে সাজ সাজ রব। অর্জুনপুত্রের সঙ্গে ঘাস ফুলে যোগ দেবেন অন্তত ১০০০ রাজনৈতিক কর্মী। এরা অর্জুনের সঙ্গে দল ছেড়ে পদ্মশিবিরে আশ্রয় নিয়েছিলেন। গেরুয়া রাজনীতি-র সঙ্গে নিজেদের মানাতে পারেন নি। বাধ্য হয়ে ফিরে আসছেন পুরনো দলে।

অনুমান, সমাবেশের প্রধান বক্তা অভিষেক পাট শিল্পের শ্রমিকদের স্বার্থে নতুন লড়াইয়ের নতুন ইঙ্গিত, নতুন সঙ্কেত দেবেন কেন্দ্রকে। স্থানীয় বিধায়ক ও তৃণমূলের জেলাসভাপতি পার্থ ভৌমিক জানিয়েছেন, অভিষেকের সভায় লাখেরও বেশি লোকসমাবেশ ঘটবে। বড়ো সভা।


❤ Support Us
error: Content is protected !!