Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১০, ২০২৫

গৃহবধূর ওপর অত্যাচার, ৭ বছর সশ্রম কারাবাসের সাজা ঘোষণা কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
গৃহবধূর ওপর অত্যাচার, ৭ বছর সশ্রম কারাবাসের সাজা ঘোষণা কোর্টের

ঘরে ঢুকে গৃহবধূকে মারধর ও ধর্ষণে ৭ বছর সশ্রম কারাদণ্ড। সেইসঙ্গে ধর্ষিতাকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ। সাজাপ্রাপ্ত জয়দেব দাস মঙ্গলকোটের বাসিন্দা। সাজা ঘোষণা করলেন কাটোয়া মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলকোটের বধূ ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওইদিন সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। সেইসময় বাড়িতে কেউ ছিল না। ওই বধূ বাড়ির দোতলার একটি ঘরে ছিলেন। জয়দেব ঘরে ঢুকে অসভ্যতা করার চেষ্টা করলে বাধা দেন বধূ। তখন বধূর উপর চড়াও হয় অভিযুক্ত। তারপর ধর্ষণ করে বধূর মোবাইলটি নিয়ে পালায় জয়দেব। বধূকে এলাকার লোকজন বধূকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বধূর অভিযোগের ভিত্তিতে সেই রাতেই জয়দেবকে গ্রেফতার করে পুলিশ। মেডিক্যাল পরীক্ষা করায়। ৩১ অক্টোবর মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!