Advertisement
  • দে । শ
  • মার্চ ২১, ২০২৩

সাভারকরকে নিয়ে টুইট। বজরং দলের অভিযোগে গ্রেফতার কন্নড় অভিনেতা চেতন কুমার

আরম্ভ ওয়েব ডেস্ক
সাভারকরকে নিয়ে টুইট। বজরং দলের অভিযোগে গ্রেফতার কন্নড় অভিনেতা চেতন কুমার

কন্নড় ছবির প্রখ্যাত অভিনেতা চেতন কুমারকে গ্রেফতার করা হল। মঙ্গলবার চেতন কুমারকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। হিন্দু ভাবাবেগকে আঘাত করার দায়ে চেতন কুমারকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, শেষাদ্রীপুরম পুলিশ তাঁকে গ্রেফতার করে এদিনই আদালতে তুলেছে।

বজরং দলের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে চেতন কুমারকে গ্রেফতার করা হয়েছে। কট্টর হিন্দুত্ববাদী বজরং দলের ওই সদস্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন চেতন কুমারের করা কয়েকটি টুইট সম্পর্কে আপত্তি জানিয়ে। বজরং দলের ওই অভিযোগকারীর বক্তব্য, চেতনের করা টুইটগুলি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে।

নিজের করা ওই টুইটে চেতন লিখেছেন, হিন্দুত্ব সাভারকরের মিথ্যার ওপর স্থাপিত। চেতন এও টুইট করেছেন, আরেকটি মিথ্যা হল বাবরি মসজিদ রামের জন্মভূমি। পৃথক একটি টুইটে চেতন কটাক্ষ করেছেন, টিপুর সুলতানের হত্যাকারীদের নাম সম্পর্কে মিথ্যা রটনার। চেতন লিখেছেন, মিথ্যা হিন্দুত্বকে পরাজিত করবে সত্য। সত্যই সাম্য।

চেতন অভিনয়ের পাশাপাশি একজন বিশিষ্ট সমাজকর্মী। চারপাশের সাম্প্রতিক ঘটনাগুলি সম্পর্কে নিজের অভিমত নিয়মিতভাবেই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। হিজাব বিতর্কে জড়ানোর পরে ওঁকে গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্টের এক বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের দায়ে গ্রেফতার হয়েছিলেন সেইসময়ে। এরপর আবারও গ্রেফতার হলেন টুইটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠার পরে।

নেটিজেনদের একাংশ চেতনের টুইটগুচ্ছ নিয়ে আপত্তি তুলেছেন। তাঁদের অভিযোগ, চেতন একপেশেভাবে ধর্মীয় বিষয়ের ব্যাখ্যা দিচ্ছেন, যাতে হিন্দু ভাবাবেগ আহত হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!