- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- অক্টোবর ৯, ২০২৩
শাহরুখকে বারবার প্রাণনাশের হুমকি ! Y+ সিকিউরিটি দিল মুম্বই পুলিশ
শাহরুখ খানের এজের পর এক হিট মুভি। ‘পাঠান’ এর পর ‘জওয়ান’ পর পর হিট। নিজেই নিজের ছবির রেকর্ড ভাঙছেন কিং খান। আর এই আবহেই এবার আন্ডারওয়ার্ল্ড এবং গ্যাংস্টারদের নিশানায় পড়েছেন শাহরুখ খান । হুমকি ফোন পাচ্ছেন বলে মুম্বই পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন শাহরুখ নিজেই স্বয়ং।
বলিউডের বেতাজ বাদশা জানিয়েছেন, “পাঠান এবং জওয়ানের সাফল্যের পর থেকেই তিনি হুমকি ফোন পাচ্ছেন।” তার ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানিয়েছেন শাহরুখ। এই পরিস্থিতিতে শাহরুখের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপারস্টারকে ওয়াই প্লাস সিকিওরিটি দেওয়া হচ্ছে।
ওয়াই প্লাস সিকিওরিটি পাওয়া মানে শাহরুখের সঙ্গে ৬ জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থাকবেন। এ ছাড়াও অস্ত্রধারী আরও পাঁচজন নিরাপত্তা রক্ষী থাকবেন। এতদিন পর্যন্ত মাত্র ২ জন পুলিশকর্মী মোতায়েন থাকতেন শাহরুখের সঙ্গে। এর আগে প্রাণনাশের হুমকি পাওয়া সলমন খানকেও ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ।যাতায়াতের একটি বিশেষ গাড়িও দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার জন্য সলমন খানকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্সও দেওয়া হয়েছে।
“পাঠান” ছবির প্রচারের সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন অভিনেতা, এমনটা দাবি বিভিন্ন সূত্রে। “পাঠান” – এর পর “জওয়ান”ও বক্সঅফিসে বিরাট ব্যবসা করে সাফল্য পেয়েছে। এটাই কী শাহরুখের প্রাণনাশের হুমকির কারণ?
এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বলিউডে।
বর্তমানে “এক্স” ক্যাটেগরির নিরাপত্তা বলয়ে থাকেন অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার এবং অনুপম খের প্রমুখ। এই অভিনেতারা ২৪ ঘণ্টা তিন জন করে নিরাপত্তারক্ষী সঙ্গে পান। শাহরুখ তাদের চাইতে একটু বাড়তি নিরাপত্তা পেলেন প্রাণনাশের হুমকির মুখে পরে।
❤ Support Us








