- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ২২, ২০২২
পরিচালক রাহুলের নতুন ছবি ‘দিলখুশ’
‘কিশমিশ’ ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায় নতুন ছবির কাজ শুরু করেছেন । ছবির নাম ‘দিলখুশ’। মিষ্টি প্রেমের গল্প দিলখুশ। এই ছবিতে চার জুটিকে দেখা যাবে পর্দায়। থাকছেন অনুসূয়া মজুমদার, মধুমিতা সরকার, সোহম মজুমদার, উজান চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনন্যা সেন, অঞ্জনা বসু-সহ অনেকেই। এক অন্য রকম প্রেমের গল্প দেখতে পাবে দর্শক। এই মানুষগুলো সকলেই একা। ভার্চুয়াল মাধ্যমে প্রেম খুঁজে পাবে তাঁরা। তারপর একে একে খুলবে গল্পের পাতা!
পরিচালক রাহুলের ছবির সিনেম্যাটোগ্রাফার মধুরা পালিত ! সঙ্গীত পরিচালনা করছেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। ছবির প্রযোজনায় থাকছে এসভিএফ ফিল্মস। শ্যুটিং শুরু জুনের শেষেই!
❤ Support Us








