- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৩, ২০২৩
মহারাষ্ট্রে এনসিপি তরজা: সুনীল তাটকরকে মহারাষ্ট্র এনসিপির সভাপতি নিযুক্ত করলেন প্রফুল প্যাটেল
মহারাষ্ট্রের রাজনীতিতে শারদ-অজিত তরজা ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে।এবার অজিত পাওয়ার-নেতৃত্বাধীন এনসিপি-র বিদ্রোহী নেতারা সুনীল তাটকরেকে মহারাষ্ট্র এনসিপি সভাপতি নিযুক্ত করলেন। সোমবার মুম্বাইতে সাংবাদিক সম্মেলন করে বিদ্রোহী এনসিপি নেতা প্রফুল প্যাটেল বলেন, তাঁরা সম্মিলিতভাবে সুনীল তাটকরেকে মহারাষ্ট্র এনসিপি সভাপতি হিসাবে নিযুক্ত করেছেন, আর শরদ পাওয়ার দলের জাতীয় সভাপতি হিসাবে যেমন ছিলেন তেমনই থাকবেন।
প্রফুল প্যাটেল আরও বলেন, অনিল ভাইদাস পাতিলকে মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির চিফ হুইপ হিসাবে নিযুক্ত করা হয়েছে।” প্রফুল প্যাটেল আরও বলেন, “মহারাষ্ট্রের সরকারে যোগদানের সিদ্ধান্ত নেওয়া নেতাদের অযোগ্য ঘোষণা করার অধিকার কারও নেই।”
প্রফুল প্যাটেলের ঘোষণার পর সুনীল তাটকরে বলেন, “আমি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছি। আমি মহারাষ্ট্রে দলকে শক্তিশালী করব। আমি দলের সমস্ত নেতাদের আস্থায় নিয়েছি। আমি সমস্ত বিধায়ক এবং জেলা পরিষদের নেতাদের একটি বৈঠকও ডেকেছি।”
এদিনের সাংবাদিক সম্মেলনে প্রফুল প্যাটেল বলেন, “অজিত পাওয়ারকে এনসিপির আইনী নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে।”
এদিকে শরদ পাওয়ারের ভাগ্নে এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাবি করেছেন, “বেশিরভাগ এনসিপি বিধায়ক তাদের পক্ষেই রয়েছেন।”
অজিত পাওয়ার বলেন, “আমি একটি নিবন্ধে পড়েছি যে একজন বিরোধী দলীনেতা এবং একজন চিফ হুইপ নিয়োগ করা হয়েছে। আমি বলতে চাই যে স্পিকার বিরোধী দলনেতা নিয়োগ করতে পারেন এবং বিরোধী দলনেতা নির্বাচিত করা হয় বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের উপর ভিত্তি করে। আমরা সবাই এনসিপিতে আছে। এর কোনও মানেই হয় না। এনসিপির সর্বাধিক বিধায়ক আমাদের সাথেই আছেন এবং আমরা মহারাষ্ট্র এবং এনসিপির জন্য কাজ চালিয়ে যাব।”
এদিনের সাংবাদিক সম্মেলনে অজিত পাওয়ার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা কাজ করবে। এনসিপির নাম ও প্রতীক আমাদেরই।
অজিত পাওয়ার আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা চাই মহারাষ্ট্রও এগিয়ে যাক৷ যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ভিন্ন মতাদর্শের হয়, তাহলে এই রাজনৈতিক রসায়ন রাজ্যকে প্রভাবিত করে, আমরা প্রতিবারই এটি ঘটতে দেখেছি।”
সোমবারের এই সংবাদিক সম্মেলনটি যখন হয়, ততক্ষণে শারদ পাওয়ার দলবিরোধী কার্যকলাপের জন্য সাংসদ প্রফুল প্যাটেল এবং সাংসদ সুনীল তাটকরেকে দল থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে শারদ পাওয়ার, টুইটারে লিখেছেন, ” আমি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির জাতীয় সভাপতি হিসাবে দল বিরোধী কার্যকলাপের জন্য এনসিপি পার্টির সদস্যদের নিবন্ধীত তালিকা থেকে শ্রী সুনীল তাটকরে এবং শ্রী প্রফুল প্যাটেলের নাম বাদ দেওয়ার নির্দেশ দিচ্ছি।”প্রসঙ্গত, এনসিপি সোমবারই আকোলা সিটি জেলা সভাপতির পদ থেকে বিজয় দেশমুখকে দলের শৃঙ্খলা নীতির বিরুদ্ধে কাজ করার জন্য বরখাস্ত করেছে।
❤ Support Us






