Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২০, ২০২৫

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অমিত মিত্রর, বণিক সভায় শিল্পপতিদের সরব হওয়ার আবেদন

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্রের বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অমিত মিত্রর, বণিক সভায় শিল্পপতিদের সরব হওয়ার আবেদন

‌রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি বারবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্য উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে রাজ্যকে বঞ্চিত করছে কেন্দ্র। এই ব্যাপারে তিনি শিল্পমহলকে সরব হওয়ার আবেদন জানান।
অমিত মিত্রর মতে, রাজ্যের পাওনা টাকা আটকে রাখার ফলে উন্নয়নমূলক কাজে ঘাটতি তৈরি হচ্ছে। শুক্রবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, ‘‌রাজ্যের বহু প্রকল্পের প্রাপ্য অর্থ কেন্দ্র এখনও দেয়নি। এরফলে গ্রামীণ আবাস যোজনা, ১০০ দিনের কাজ, সড়ক প্রকল্প, সাইক্লোন সেন্টার নির্মানের মতো বিভিন্ন উদ্যোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’‌ অমিত মিত্র শিল্পপতিদের উদ্দেশে বলেন, ‘‌কেন্দ্রের আটকে রাখা অর্থের মধ্যে আপনাদের দেওয়া করের টাকাও রয়েছে। আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন করুন। যদি কোনও কারণ দেখাতে না পারে, রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সরব হোন।’‌
একদিন আগেই কলকাতায় এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নরেন্দ্রী মোদী সরকারের আমলে করের অংশ এবং কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলাকে ৮.‌২৭ লক্ষ কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। সীতারামনের দাবি, এই অর্থ আগের ইউপিএ সরকারের বরাদ্ধ অর্থের তুলনায় প্রায় ৩০০ শতাংশ বেশি।
জবাবে অমিত মিত্র শুক্রবার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় বলেন, ‘‌প্রত্যক্ষ কর, বিভিন্ন শুল্ক এবং কেন্দ্রীয় জিএসটি বাবদ প্রায় ৮ লক্ষ কোটি টাকা কেন্দ্র সংগ্রহ করেছে। কিন্তু এর মধ্যে থেকে রাজ্যের ন্যায্য পাওনা এখনও দেয়নি। কেন্দ্র যতটা দিচ্ছে বলে দাবি করছে, বাস্তবে তার একটা বড় অংশ বকেয়া থেকে যাচ্ছে। রাজ্যের উন্নয়ন, অবকাঠামো এবং কর্মসংস্থানের সঙ্গে এই বকেয়া টাকার সরাসরি যোগ রয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!