Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৯, ২০২৩

অভঙ্গুর ভারত বাংলার মৈত্রী।পেট্রাপোল সীমান্তে বার্তা অমিতের

দেশের সীমান্ত সুরক্ষা নীতি স্পষ্ট।ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের উন্নয়ণে বাড়তি গুরুত্ব দিতে চায় কেন্দ্র, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
অভঙ্গুর ভারত বাংলার মৈত্রী।পেট্রাপোল সীমান্তে বার্তা অমিতের

চিত্র: সংগৃহীত

দেশের সীমান্ত সুরক্ষা নীতি নিয়ে পেট্রাপোল এর অনুষ্ঠানে মঙ্গলবার স্পষ্ট ভাবে বিষয়টি ব্যাখ্যা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার তিনি পেট্রাপোলে মৈত্রী গেটের ভূমি পূজার অনুষ্ঠানে যোগ দিতে এসে অমিত শাহ বলেন, “আমাদের সীমান্ত সুরক্ষা নীতি স্পষ্ট, সীমান্তবর্তী এলাকায় মজবুত পরিকাঠামো আমরা চাই। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে দেশের অন্যান্য গ্রামের মতোই উন্নয়ন মূলক ব্যবস্থা, যোগাযোগ ইত্যাদি বজায় থাকুক, এটাই আমাদের লক্ষ্য।”

পেট্রাপোলে বিএসএফের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ এদিন বলেন, “দেশের আর্থিক উন্নয়নে বড় ভূমিকা নেয় পেট্রাপোল বন্দর। পেট্রাপোলে দ্বিতীয় কার্গো গেট তৈরি হলে সমস্যা মিটে যাবে। পেট্রাপোল সীমান্ত দিয়ে স্থল বাণিজ্য এখন বেড়েছে। ”

এরপর অমিত শাহ বলেন, “স্থল বন্দরের বিকাশ শুধুমাত্র ৫ ট্রিলিয়ন অর্থনীতির জন্য জরুরী নয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দৌত্য করার কাজেও ল্যান্ড পোর্ট অথরিটি একটা বড় ভূমিকা আছে।

এদিনের অনুষ্ঠান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফের প্রশংসাও করেন। তিনি বলেন, “ভারতের জমি সুরক্ষার ক্ষেত্রে বিএসএফ কোনও আপোষ করে না।” এছাড়াও তিনি বলেন, “যখন বিএসএফের জওয়ানরা সীমান্তে থাকা মানে, দেশের কোথাও ভূমিসীমা নিয়ে চিন্তা করতে হয় না। এটা দেশের জন্য একটা বড় বিশ্বাসের বাতাবরণ বিএসএফ তৈরি করতে পেরেছে।” এই অনুষ্ঠান করার জন্য রাজ্য সরকার সহযোগিতা করায় রাজ্য সরকারকেও অমিত শাহ এ দিন ধন্যবাদ জানিয়েছেন।

অমিত শাহ এদিন বলেন,  “আগে সীমান্ত নিরাপত্তা ছিল না। সীমান্ত পরিকাঠামো ছিল না। যোগাযোগ ব্যবস্থাও এত উন্নত ছিল না। মানুষের সঙ্গে মানুষের সংযোগ কম ছিল। কেন স্বাধীনতার এত বছর পরেও সীমান্তবর্তী গ্রামগুলোর উন্নতি হয়নি?  তানিয়ে নাম না করে দেশের পূর্ববর্তী সরকারের সমালোচনা করেন অমিত শাহ। ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে অমিত শাহ এদিনের অনুষ্ঠানে বলেন,  “ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুদিনের। বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বিএসএফ যোগদান করেছিল।দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। এই মৈত্রী গেটে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক স্থাপন করল বলে অমিত শাহ এদিন মন্তব্য করেন। তিনি বলেন ভারত-বাংলাদেশ সম্পর্ক কেউ ভাঙতে পারবেনা। পেট্রাপোলের মৈত্রী গেটের ভূমি পুজোয় যোগদান করে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!