- এই মুহূর্তে দে । শ
- মে ৫, ২০২৩
কাশ্মীরে আবার সেনা-জঙ্গির গুলির লড়াই। হত ৫ জওয়ান, আহত ৩
আবার রক্তে ভিজল ভূস্বর্গের মাটি। শুক্রবার সকাল থেকে রাজৌরিতে শুরু হওয়া সংঘাতে এখনও পর্যন্ত ৫ জওয়ান মারা গিয়েছেন। আহত আরো তিন। তাঁদের অবস্থ আশঙ্কা জনক। চিকিৎসা চলছে। তবে আশার কথা, জঙ্গিদের ডেরাকে জওয়ানরা চারদিক থেকে ঘিরে নিয়েছেন। গত তিন দিনের মধ্যে এ নিয়ে তৃতীয় বার জঙ্গিদের সঙ্গে মুখোমুখি হল সেনা।
সংবাদ সংস্থার খবর, নিরাপত্তারক্ষীরা বিশেষ সূত্রে রাজৌরির কেসরি এলাকার কান্দিতে একদল জঙ্গির গা ঢাকা দেওয়ার গোপন খবর পেয়েছিলেন । এ তথ্য অনুসরণ করে সেনাবাহিনী, পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ একটি দল অভিযানে নামে। সমগ্র এলাকা চারদিকে থেকে ঘিরে ফেলা হয়। পরিস্থিতি অনুকূল নয়, তার আন্দাজ পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। তৎপরতার সঙ্গে পালটা জবাব দেয় সেনা। ডেরায় দুই থেকে তিন জন জঙ্গি লুকিয়ে ছিল। তাদের ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী।
বেশ কয়েকদিন ধরে উপত্যকায় জঙ্গি তৎপরতা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার কাশ্মীরের বারামুলা জেলায় একই ভাবে সেনা জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় দুই জঙ্গির। পুলিশ সূত্রে জানা গেছে, গুলির লড়াইয়ের পর উদ্ধার হয়েছে একে ৪৭ রাইফেল, পিস্তল-সহ বহু অস্ত্র। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য । বারামুলাতেই থাকতেন। এ বছর মার্চে দু’জন জঙ্গি দলে নাম লেখান। বুধবারও পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছিল দুই সন্ত্রাসবাদীর। তবে, শুক্রবারের এনকাউন্টারে কতজন মারা গেছে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।
❤ Support Us






