Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২১, ২০২৩

তিহার জেলে অনুব্রত। ৩ এপ্রিল মণীশ কোঠারিকেও আদালতে হাজির থাকার নির্দেশ, মুখোমুখি দুজনকে দাঁড় করিয়ে জেরা

আরম্ভ ওয়েব ডেস্ক
তিহার জেলে অনুব্রত। ৩ এপ্রিল মণীশ কোঠারিকেও আদালতে হাজির থাকার নির্দেশ, মুখোমুখি দুজনকে দাঁড় করিয়ে জেরা

চিত্র : সংবাদ সংস্থা

গোপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধৃত অনুব্রতকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস আভিনিউ আদালত। ৩ এপ্রিল, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত, আপাতত তিহার জেলেই তাঁকে থাকতে হবে। তৃণমূল নেতার একদা দেহরক্ষী সায়গল হোসেন ও তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও তিহারে বন্দী রাখা হয়েছে।

আদালতের নির্দেশ, ৩ এপ্রিল অনুব্রতকে সশরীরে হাজির থাকতে হবে। একই দিনে মণীশ কোঠারিকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে সওয়াল জবাব করা হবে। বীরভূমের তৃণমূল নেতার প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। অনুব্রত আদালতে তাঁর ভাষাগত সমস্যার কথা জানিয়ে আবেদন করেছেন, তিনি বাংলা ছাড়া,অন্য কোনো ভাষা জানেন না। তাঁর আবেদন মঞ্জুর করে বিচারপতি জেলে দোভাষীর ব্যবস্থা করতে বলেছেন।

একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে শাসক শিবিরের চাপ বাড়ছে। তৃণমূল নেত্রীর পাল্টা কৌশল সর্বজনবিদিত। তিনি কল্যাণমুখী প্রকল্প নিয়ে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন দলের নেতাকর্মীদের। তৃণমূল ঝাঁপিয়ে পড়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা ভেবে সরব বিরোধীরাও। প্রায়ই তাঁদের মিছিল বেরুচ্ছে। মিছিল থেকে তোপ দাগছে তৃণমূলের উদ্দেশে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!