- দে । শ
- মার্চ ৬, ২০২৩
অনুব্রতর দিল্লি যাত্রা অবধারিত। সিবিআই আদালতের হুকুম, ‘নেতাকে’ রাজ্য পুলিশ নিয়ে আসবে কলকাতায়, দিল্লিতে পৌঁছে দেবে ইডি
চিত্র : সংবাদ সংস্থা
গোপাচার কাণ্ডে আটক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ‘দিল্লি যাত্রা’ নিশ্চিত। সিবিআই আদালত দৃঢ়তার সঙ্গে নির্দেশ দিয়েছে, ধৃত নেতাকে আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসতে হবে রাজ্য পুলিশকে এবং দিল্লিতে নিয়ে যাবে ইডি। ওরাই তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করবে। সোমবার আসানসোল জেল কর্তৃপক্ষ সিবিআই আদালতের কাছে জানতে চায়, কলকাতা এবং দিল্লিতে ধৃত নেতাকে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? জেল কর্তৃপক্ষের আবেদনের উত্তরে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন, অনুব্রতকে আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসতে হবে জেল কর্তৃপক্ষকে। এখানে কেন্দ্রীয় কোনো সংস্থা থেকে তাঁর ফিটনেস সার্টিফিকেট নিয়ে ইডির হাতে তুলে দিতে হবে। ইডিই তাঁকে নিয়ে যাবে দিল্লিতে। অনুব্রতর আইনজীবী সোমনাথ চ্যাটার্জি এসব তথ্য জানালেও, কবে আটক নেতাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে, এ ব্যাপারে কোনো ইঙ্গিত ব্যক্ত করেন নি।
অনুব্রতর পরবর্তী জিজ্ঞাসাবাদ যে দিল্লিতেই , নাটকীয় কোনো অঘটন না ঘটলে, একথা নিশ্চিত।
❤ Support Us





