Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৫

গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে ফিরছেন অনুব্রত

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে ফিরছেন অনুব্রত

গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকায় ফাঁকা ছিল গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ ফাঁকা ছিল। এবার চিঠি দিয়ে ওই পদ তাঁকে ফেরাল নবান্ন।

গরু পাচার মামলায় ২ বছর জেলবন্দি ছিলেন বীরভূমের ‘ত্রাস’ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এবছর পূজোর আগে ওই মামলায় জামিন পেয়েছেন তিনি। জেলায় ফিরে সাংগঠনিক কাজও শুরু করেছেন অনুব্রত। যদিও তার ভূমিকা জেলায় আর আগের মতো নেই বলে বিস্তর আলোচনা হয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রীর করা বার্তা ছিল সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে, গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না। জেলে যাবার আগে তিনি ছিলেন গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। তাঁর অনুপস্থিতে সেই পদে অন্য কাউকে বসাইনি তৃণমূল সরকার। সরকারি কাজে অনুব্রত কীভাবে থাকবেন সেই নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল, রাজ্য সরকার এই পদে অনুব্রতকে ফেরাতেই যাবতীয় বিতর্কের অবসান হল।

এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, তিনি তাঁর স্বভাবজনিত ভঙ্গিমায় বলেন- ‘আমিই ছিলাম, আমিই আছি।’ তাঁর অনুপস্থিতিতে ওই পদে নতুন করে কেউ বসেছিল বলে তিনি জানেন না।

২০১৩ সালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর প্রিয়পাত্র অনুব্রতকে গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি পদ দিয়েছিলেন। সেই শুরু। নীল বাতির গাড়ি, নিজস্ব নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন তিনি। প্রায়ই সরকারি অনুষ্ঠানে দেখা যেত তাঁকে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব থাকে গুরুতবপূর্ণ এই পর্ষদের। ২০১৯ সাল পর্যন্ত একটানা অনুব্রত চেয়ারম্যান ছিলেন। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে তাঁর ঠিকানা হয় তিহার জেলে। চেয়ারম্যানের পদ ফাঁকা ছিল সেই থেকে। ২০২৪ এ জামিনে মুক্তি পান তিনি।

বোলপুরের বিধায়ক, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে অনুব্রতের চেয়ারম্যনে প্রত্যাবর্তনের চিঠি পাঠিয়ে দিয়েছে নবান্ন। দায়িত্ব ফিরে পেয়েই বোলপুরে আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন বোলপুরের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাকি মন্ত্রী-আমলারাও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!