- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ৬, ২০২২
অন্তরঙ্গ অনুষ্ঠানে নিকাহ সম্পন্ন এ আর রহমান-এর মেয়ে খাতিজার
আদরের মেয়ের বিয়ে! চুপিচুপি বাগদান সারলেন এআর রহমান কন্যা, পাত্রটি কে?
বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে রিয়াসদীন শেখ মোহাম্মদের সঙ্গে তাঁর মেয়ে খাতিজার বিয়ের খবর শেয়ার করেছেন সঙ্গীত শিল্পী এ আর রহমান। রহমানের জামাই তামিলনাড়ুর বাসিন্দা । নাম রিয়াসদীন । পরিচিত পাত্র। রিয়াস এ আর রহমান লাইভের একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। ছবিতে আইভরি রঙা পোশাকে পরিবারের সঙ্গে দেখা গিয়েছে নববিবাহিত দম্পতিকে। এ আর রহমান, তাঁর স্ত্রী সায়রা বানু এবং তাঁদের সন্তান আমীন এবং রহিমাকে দেখা গিয়েছে নবদম্পতির সঙ্গে । এ আর রহমানের প্রয়াত মা করিমার ছবিও রাখা হয়েছে নববিবাহিত দম্পতির পাশে।
পোস্টের পাশাপাশি, একটি মিষ্টি বার্তা লিখে পারিবারিক ছবিও শেয়ার করেছেন এ আর রহমান যাতে লেখা রয়েছে, ‘সর্বশক্তিমান ঈশ্বর এই দম্পতিকে আশীর্বাদ করুন… আপনাদের শুভকামনা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। ‘
ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করার পরই অগণিত ভক্ত এবং এ আর রহমানের সহকর্মীরা এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। গায়িকা শ্রেয়া ঘোষাল মন্তব্যে লিখেছেন, ‘হার্দিক অভিনন্দন খাতিজা আর রিয়াসদীন। ঈশ্বর এই সুন্দর দম্পতিকে আশীর্বাদ করুন।’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার স্ত্রী ওয়ার্দা খান নাদিয়াদওয়ালা লিখেছেন, ‘অভিনন্দন’ ।
জীবনের ‘সবচেয়ে প্রতীক্ষিত দিন’-এর একটি ছবি শেয়ার করেছেন খাতিজাও। চলতি বছরের একেবারে গোড়ায়, ২ জানুয়ারি খাতিজা রিয়াসদীন শেখ মোহাম্মদের সঙ্গে তাঁর বাগদানের ঘোষণা করেন ইনস্টাগ্রামে। খাতিজার জন্মদিনেই রিয়াসদীনের সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়। সেই সময়ে ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সর্বশক্তিমানের আশীর্বাদে আমি আপনাদের সঙ্গে একজন প্রতিভাশালী উদ্যোক্তা এবং উইজকিড অডিও ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার বাগদানের খবর ভাগ করতে পেরে আনন্দিত। বাগদান হয়েছিল ২৯ ডিসেম্বর, আমার জন্মদিনে ঘনিষ্ঠ পরিবার এবং প্রিয়জনদের উপস্থিতিতে।’
❤ Support Us








