Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ১১, ২০২৩

নবীন আঁকিয়েদের নিয়ে প্রান্তিক বাংলায় চিত্র কর্মশালা

আরম্ভ ওয়েব ডেস্ক
নবীন আঁকিয়েদের নিয়ে প্রান্তিক বাংলায় চিত্র কর্মশালা

দক্ষিণ চব্বিশ পরগণার প্রান্তিক জনপদ আলিদা । ধামুয়া স্টেশন থেকে ২ কিলোমিটার দূরের এই গ্রাম বাংলায় গড়ে উঠেছে এক চিত্র পাঠশালা ‘চিত্রাঙ্কন’।
নিষ্ঠা আর অধ্যাবসায়কে সঙ্গী করে প্রায় এক দশক জুড়ে সেখানে কাজ করে চলেছেন পুলক বিশ্বাস । বাংলার গ্রামের ছেলেমেয়েদের রঙ আর রেখার এই মুক্ত পাঠশালায় নেই কোনও ধরা বাঁধা ছক। নিজেদের খেয়াল খুশীতে অঞ্চলের ছেলে মেয়েরা এখানে আসে, আর নিজেদের স্বপ্নকে বর্ণময় আকার দেয় । সেই প্রচেষ্টাকে সম্মানিত করতে এবার তাদের সাথে যোগ দিল বারাসাত আকাদেমি অব কালচার , যোগ্য সঙ্গতে কোকিও ক্যমলিন । গ্রাম বাংলার মাটি ছুঁয়ে অনুষ্ঠিত হল একদিনের অভিনব চিত্র কর্মশালা । অনুষ্ঠানের শেষে সকল নবীন চিত্রিকে অভিজ্ঞান পত্র দিয়ে উৎসাহিত করলো বারাসাত আকাদেমি অব কালচার এবং ক্যামলিন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাদেমির প্রধান তৈয়বউল ইসলাম,সহ সম্পাদক নসিবা খাতুন এবং কো অর্ডিনেটর দেব সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!