Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৭, ২০২২

ইতিহাস গড়লেন ভারতীয় বক্সার শিবা থাপা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইতিহাস গড়লেন ভারতীয় বক্সার শিবা থাপা

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতীয় বক্সার শিবা থাপা। প্রথম ভারতীয় বক্সার হিসেবে ৬টি পদক নিশ্চিত করেছেন। তাঁর আগে কোনও ভারতীয় বক্সার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। জর্ডনের আম্মানে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মিনসু চোইকে হারানোর সঙ্গে সঙ্গে প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে তিনি ৬টি পদক জেতার কৃতিত্ব অর্জন করেন।
এর আগে ২০১৩ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন শিবা থাপা। ২০১৫ ও ২০১৭ সালে জেতেন ব্রোঞ্জ ও রুপো। ২০১৯ ও ২০২১ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও রুপো ও ব্রোঞ্জ জেতেন। এবার ব্রোঞ্জ নিশ্চিত করার পর সোনার লড়াইয়ে নামবেন ২৯ বছর বয়সী এই ভারতীয় বক্সার। শিবা থাপা কাজাখস্থানের কিংবদন্তি বক্সার ভ্যাসিলি লেভিটকে ছাড়িয়ে গেছেন। অলিম্পিকে রুপোজয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবারের ব্রোঞ্জ পদক বিজয়ী ভ্যাসিলি লেভিট এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫টি পদক জিতেছিলেন।
পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতীয় বক্সারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন শিবা থাপা। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক জয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছেন সরিতা দেবী। তিনি মোট ৮টি পদক জিতেছিলেন। এর মধ্যে রয়েছে ৫টি সোনা। তাঁর পরে রয়েছেন মেরি কম। তিনি জিতেছেন ৭টি পদক। সেমিফাইনালে শিবা থাপা তাজিকিস্তানের বাখোদুর উসমোনোভের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যিনি ২০১৯ সালে সোনা জিতেছিলেন।
৫৭ কেজি ফেদারওয়েট বিভাগে ভারতীয় বক্সার মোহাম্মদ হুসামুদ্দিন কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার হেংসেওক লিকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছিলেন। হেংলেওক লি–র বিরুদ্ধে ৫–০ ব্যবধানে জিতে  হুসামুদ্দিন। জয়ের সাথে সাথে তিনি চ্যাম্পিয়নশিপে ভারতের ষষ্ঠ পদক নিশ্চিত করেছেন। মিনাক্ষী (৫২ কেজি), প্রীতি (৫৭ কেজি), পারভীন (৬৩ কেজি) এবং অঙ্কুশিতা বোরো (৬৬ কেজি) তাঁদের নিজ নিজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ের পরে ভারতের পদক নিশ্চিত করেছেন। পূজা (৭০ কেজি) কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের দারিগা শাকিমোভার কাছে ০–৫ ব্যবধানে পরাজিত হয়েছেন। অনন্ত চোপড়া ৫৪ কেজি (ব্যান্টামওয়েট) বিভাগে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছেন। শনিবারের কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের ভ্যালেন্টিনা খালজোভাকে হারিয়ে ভারতীয় অলিম্পিক পদক বিজয়ী বক্সার লভলিনা বোরগোহাইন ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!