Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • জানুয়ারি ২০, ২০২২

জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন প্রয়াত।

আরম্ভ ওয়েব ডেস্ক
জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন প্রয়াত।

বাংলাদেশের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের দেহাবসান হয়েছে। বয়স হয়েছিল ৮৫।গত ১০ দিন ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন । সেখানেই আজ তাঁর মূত্যু হয় ।জন্ম ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় । বাবা ছিলেন প্রখ্যাত পরিসংখ্যাবিদ ও লেখক কাজী মোতাহার হোসেন, কাজী নজরুল ইসলামের অন্যতম বন্ধু । লেখক অনুবাদক এবং প্রকাশক হিসেবে আনোয়ার হোসেন সুপরিচিত । গান গাইতেন । ১৯৬০ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’-ছবিতে গান গেয়েছেন । ষাটের দসকের গোড়ায় ঢাকার সেগুনবাগিচায় সেবা প্রকাশনী স্থাপন করেন । ইংরেজি ভাষার বিভিন্ন ক্ল্যাসিক বাংলায় অনুবাদ করে পেপারব্যাকে বের করতেন । অল্প দামে পৌঁছে দিতেন পাঠকের দরবারে । ১৯৬৬ সালে প্রকাশিত হয় তাঁর মাসুদ রানা সিরিজের প্রথম বই । মাসুদ রানার স্রষ্ঠা হিসেবে আনোয়ার হোসেনের জনপ্রিয়তা বাংলাদেশের ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়ে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!