Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২৭, ২০২২

‌সোনা জয়ের স্বপ্নভঙ্গ, ব্রোঞ্জেই সন্তুষ্ট সাত্বিক ও চিরাগ জুটি।

সেমিফাইনালে মালয়োশিয়ার অ্যারন চিয়া–ওই ইক সো জুটির কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ ভারতীয় জুটির।

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সোনা জয়ের স্বপ্নভঙ্গ, ব্রোঞ্জেই সন্তুষ্ট সাত্বিক ও চিরাগ জুটি।

চিত্র সংগৃহীত

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসে এইচএস প্রণয় বিদায় নেওয়ার পর ভারতকে সোনা জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু ডাবলসের সেমিফাইনালে মালয়োশিয়ার অ্যারন চিয়া–ওই ইক সো জুটির কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ ভারতীয় জুটির। সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে এই ভারতীয় জুটিকে। শেষ চারের লড়াইয়ে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টিকে হারতে হল ২২–২০, ১৮–২১, ১৬–২১ ব্যবধানে।

কোয়ার্টার ফাইনালে জাপানের ইউগো কোবায়াসি ও তাকুও হোকি জুটিকে ২৪–২২, ১৫–২১, ২১–১৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। সেমিফাইনালে অবশ্য ছন্দ ধরে রাখতে পারেনি ভারতীয় জুটি। প্রথম গেমে অবশ্য দুর্দান্ত লড়াই করেছিলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। একসময় ১৯–২০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিলেন। শেষ পর্যন্ত অ্যারন চিয়া–ওই ইক সো জুটির দু–দুটি গেম পয়েন্ট বাঁচিয়ে প্রথম গেম ২২–২০ ব্যবধানে জিতে নেন।

দ্বিতীয় গেমে মালয়েশিয়ান জুটি কোনও সুযোগই দেয়নি ভারতীয় জুটিকে। ২১–১৫ ব্যবধানে জিতে নেয়। তৃতীয় গেমেও সেই দ্বিতীয় গেমের পুনরাবৃত্তি। চূড়ান্ত দাপট দেখিয়ে ২১–১৪ ব্যবধানে তৃতীয় গেম জিতে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নেন অ্যারন চিয়া–ওই ইক সো। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিদায় নিলেও দারুন ছন্দে রয়েছে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। চলতি মাসের শুরুতে কমনওয়েলথ গেমসে সোনা এনে দিয়েছে। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছিল এই ভারতীয় জুটি।


❤ Support Us
error: Content is protected !!