বলাগড় বন্দর : জমি নীতি ও পুনর্বাসন, ইতিহাসের শিক্ষা

রাজ্যের পূর্ণ সহযোগিতা ও স্থানীয় মানুষের সম্মতি ছাড়া ভারতের কোনো প্রান্তেই জমি অধিগ্রহণ করা বা প্রকল্প চালানো কার্যত অসম্ভব। তাই বলাগড় প্রকল্পকে বাস্তবে রূপ দিতে হলে কেন্দ্র ও রাজ্য, উভয় সরকারকে এক টেবিলে বসে এমন একটি ‘ল্যান্ড পুলিং’ বা ক্রয়ের মডেল তৈরি করতে হবে, যা স্থানীয় মানুষের মনে কোনো ক্ষোভ বা উচ্ছেদের ভয় তৈরি করবে না। এই মুহূর্তে রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার থাকার ফলে অনেকেই মনে করছে জমি কেন্দ্রিক জটিলতা এখানে হবে না