বলাগড় বন্দর : কৃষি ও মৎস্যজীবীদের জীবিকা, সংকটে গ্রামীণ অর্থনীতি?

তত্ত্বগতভাবে বলা হয় শিল্পায়ন হলে রাজ্যের জিডিপি বাড়ে, সমাজ প্রগতির দিকে এগিয়ে যায়। কিন্তু, প্রগতি যদি কোনো অঞ্চলের আদি ও অকৃত্রিম অর্থনৈতিক ভিতকে উপড়ে ফেলে, তবে তা গ্রামীণ সমাজে চরম বৈষম্য আর ক্ষোভের জন্ম দেয়